
ভূয়া কন্ট্রাক্টর অভিযোগে চাঁদপুরে জামালপুরের হবদেশের সাব-কন্ট্রাক্টর আটক
মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর জেলা প্রতিনিধি।।
চাঁদপুরে রাস্তার নির্মাণকাজের ইট বাইরে বিক্রির অভিযোগে স্থানীয় জনতার সন্দেহের মুখে পড়ে এক সাব-কন্ট্রাক্টরকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম আমিনুল ইসলাম। তিনি জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হবদেশ গ্রামের বাসিন্দা এবং মোঃ আমেজ আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজে ব্যবহৃত ইট পরিবহন করা হচ্ছিল। এ সময় এলাকাবাসীর মধ্যে সন্দেহ সৃষ্টি হয় যে প্রকল্পের ইট বাইরে বিক্রি করা হচ্ছে। বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হলে স্থানীয় লোকজন সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটক ব্যক্তির পরিচয় ও কাজের বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে তিনি নিজেকে সাব-কন্ট্রাক্টর হিসেবে পরিচয় দেন। তবে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত মূল ঠিকাদার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সংক্রান্ত কাগজপত্র তাৎক্ষণিকভাবে প্রদর্শন করতে না পারায় সন্দেহ আরও ঘনীভূত হয়।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, সরকারি উন্নয়ন প্রকল্পের নির্মাণসামগ্রী যাতে কোনোভাবেই অপব্যবহার বা আত্মসাৎ না হয়, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
নারায়নপুর পুলিশ ফাঁড়ির এস আই মোঃ সারওয়ার হোসেন এবং এস আই মোঃ মনজুরুল ইসলামসহ তাদের সঙ্গীয় ফোর্স মোট ১১ জন অভিযোক্তদের নিয়ে যায়.….