
চট্টগ্রাম লোহাগাড়া আধুনগর স্টেশনের পূর্ব পাশে
জনস্বাস্থ্যের কথা চিন্তা করে নোমান গ্রুপের প্রতিষ্ঠাতা আলহাজ নুরুল ইসলাম সাহেব মূল্যবান জমি দান করেছিলেন হাসপাতাল প্রতিষ্ঠার জন্য।
আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা
চট্টগ্রাম লোহাগাড়া আধুনগর স্টেশনের পূর্ব পাশে জনস্বাস্থ্যের কথা চিন্তা করে নোমান গ্রুপের প্রতিষ্ঠাতা আলহাজ্ব নুরুল ইসলাম সাহেব মূল্যবান জমি দান করেছিলেন হাসপাতাল প্রতিষ্ঠার জন্য।
উদ্দেশ্য ছিল এলাকার সাধারণ মানুষ যেন সহজে চিকিৎসাসেবা পায়।
আধুনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসাসেবা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছিল। বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার পর লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসাইন আন্তরিকতার সঙ্গে বিষয়টি বিবেচনা করেছেন।
তিনি জানিয়েছেন, প্রতি সোমবার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিহাব [(এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন]কে আধুনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ব্যবস্থা করা হয়েছে। এতে এলাকার সাধারণ মানুষ অন্তত সপ্তাহে একটি নির্ধারিত দিনে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
জনস্বার্থে দ্রুত এই উদ্যোগ গ্রহণ করায় ডা. মো. ইকবাল হোসাইনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করছি, ভবিষ্যতে সাব-সেন্টারটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের মাধ্যমে স্বাস্থ্যসেবার পরিধি আরও বৃদ্ধি পাবে এমন প্রত্যাশা।
ভাগ্যক্রমে আমাদের দাবি ও প্রত্যাশার প্রতি তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন। এজন্য অসংখ্য ধন্যবাদ।
বি:দ্র: ডা: ইকবাল ভাইয়ের প্রতি অনুরোধ, স্বাস্থ্য সহকারী স্নিগ্ধাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিন দিন উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছিল তৎকালিন ডা: হানিফ ভাই থাকাকালীন। অথচ অনিয়মিত ছিলেন, মাসে ১/২ দিন। ওনাকেও ওই তিন দিন নিয়মিত আসার নির্দেশনা দেওয়ার অনুরোধ করছি।