1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সাতখামাইর রেলস্টেশনে বৃক্ষ ভাঙচুরের প্রতিবাদে যুবসমাজের মানববন্ধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাতখামাইর রেলস্টেশনে বৃক্ষ ভাঙচুরের প্রতিবাদে যুবসমাজের মানববন্ধন সৌদিতে গিয়ে প্রতারণার শিকার হওয়া বেশ কয়েকজন প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন চট্টগ্রাম লোহাগাড়া আধুনগর স্টেশনের পূর্ব পাশে জনস্বাস্থ্যের কথা চিন্তা করে নোমান গ্রুপের প্রতিষ্ঠাতা আলহাজ নুরুল ইসলাম সাহেব মূল্যবান জমি দান করেছিলেন হাসপাতাল প্রতিষ্ঠার জন্য। ধামরাই ৫৪ বছরের ইতিহাস সৃষ্টিকারী সরকারি কলেজে দুটি দ্বিতলা বাস উপহার লক্ষীপুরে শিক্ষার্থীকে পিটিয়ে হ ত্যা নিশ্চিতের পর লা শ ঝুলিয়ে রাখে সিনিয়ররা সাংবাদিক পরিবারের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পাতি নেতা আলমের সন্ত্রাসী হামলা বাসাইলে আড়াই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস আজ ধামরাই সরকারি কলেজে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন অনুস্ঠান অনুষ্ঠিত হয় বানিয়াচংয়ে জমিয়ত নেতার পিতার মৃ ত্যু, এমপি ডা. জীবনসহ বিভিন্ন মহলের শোক মাদারীপুরের কালকিনিতে গাঁজাসহ মা দ ক ব্যবসায়ী আ ট ক

ভিডিও সংবাদ 👇👇

সাতখামাইর রেলস্টেশনে বৃক্ষ ভাঙচুরের প্রতিবাদে যুবসমাজের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সাতখামাইর রেলস্টেশনে বৃক্ষ ভাঙচুরের প্রতিবাদে যুবসমাজের মানববন্ধন

নাম: মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর উপজেলার প্রতিনিধি গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনে রোপণকৃত বৃক্ষ ভাঙচুরের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকার সচেতন যুবসমাজ। জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় যুবসমাজের উদ্যোগে সাতখামাইর রেলওয়ে স্টেশনের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে প্ল্যাটফর্মের ফাঁকা স্থানে প্রায় দুই শতাধিক ফুল, ফল ও ওষধি গাছ রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও স্টেশন এলাকাকে সবুজে ঘেরা একটি মনোরম পরিবেশে রূপ দিতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এসব বৃক্ষরোপণ করা হয়েছিল। অভিযোগ রয়েছে, গত রাতে এলাকার বাচ্চু নামের এক ব্যক্তি ও

তার সহযোগীরা রোপণ করা গাছগুলোর অনেকগুলো ভেঙে ফেলে এবং উপড়ে নষ্ট করে দেয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পরিবেশ সচেতন মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে বুধবার (১৭ জুন ২০২৬) সকাল ১০টায় সাতখামাইর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের সচেতন নাগরিক, যুবসমাজ, পরিবেশপ্রেমী ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। যারা জনস্বার্থে রোপণ করা গাছ ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় অংশগ্রহণকারীরা “গাছ বাঁচাও, পরিবেশ বাঁচাও৩ বৃক্ষ ধ্বংসকারীদের বিচার চাই” স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মানববন্ধন কর্মসূচি। মানববন্ধন থেকে বক্তারা ভবিষ্যতে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং সাতখামাইর রেলস্টেশন এলাকাকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট