1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হবিগঞ্জের বাহুবলে প্রবাসী জাবেদ মিয়ার চিকিৎসা ও দেশে ফেরার সহায়তায় হবিগঞ্জ জেলা প্রশাসন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জের বাহুবলে প্রবাসী জাবেদ মিয়ার চিকিৎসা ও দেশে ফেরার সহায়তায় হবিগঞ্জ জেলা প্রশাসন পিআইও’র যোগসাজশে সাড়ে ৫ কোটি টাকার প্রকল্পে শ্রমিকের বদলে ভেকু কোটালীপাড়ায় বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ জনজীবন দামোধরতপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন সাংবাদিকদের বি রু দ্ধে মি থ্যা মা ম লা র প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন সাংবাদিকদের বি রু দ্ধে মিথ্যা মা ম লা র প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন বাসাইলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হ ত্যা মোটরসাইকেলে আগুন চাঁদপুর বাজারে ভূয়া সাব-কন্ট্রাক্টর ও ইট চু রি ঘটনায় বিএনপি নেতাদের জড়ানোর অ ভি যো গ, প্রতিবাদ উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর খবর ।

ভিডিও সংবাদ 👇👇

হবিগঞ্জের বাহুবলে প্রবাসী জাবেদ মিয়ার চিকিৎসা ও দেশে ফেরার সহায়তায় হবিগঞ্জ জেলা প্রশাসন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বাহুবলে প্রবাসী জাবেদ মিয়ার চিকিৎসা ও দেশে ফেরার সহায়তায় হবিগঞ্জ জেলা প্রশাসন

গাজী আলী আকবর শ্যামল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সাতকাহন ইউনিয়নের এক রেমিট্যান্স যোদ্ধার চিকিৎসায় ও তাকে দেশে ফিরিয়ে আনতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।

গুরুতর অসুস্থ অবস্থায় সৌদি আরবে চিকিৎসাধীন বাহুবলের জাবেদ মিয়ার চিকিৎসার সুবিধার্থে এবং আর্থিক সংকট কাটিয়ে দেশে ফেরার জন্য তার মা হেলেনা আক্তারকে এককালীন ৩৫,০০০ (পঁয়ত্রিশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সহায়তার চেক হেলেনা আক্তারের হাতে তুলে দেওয়া হয়।

জানা যায়, সাতকাহন ইউনিয়নের বাসিন্দা হেলেনা আক্তারের ছেলে জাবেদ মিয়া জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তীব্র আর্থিক অনটনের কারণে না পারছিলেন ঠিকমতো চিকিৎসা নিতে, না পারছিলেন দেশে ফিরে আসতে। এই অসহায়ত্বের কথা জানতে পেরে জেলা প্রশাসন অত্যন্ত দ্রুততার সাথে সাড়া দেয় এবং সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই অনুদান মঞ্জুর করে।

আর্থিক সহায়তা পেয়ে অশ্রুসজল চোখে হেলেনা আক্তার জেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, এই সংকটের মুহূর্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাওয়া এই অর্থ তার ছেলের চিকিৎসা ও তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াকে অনেক সহজ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট