1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হ ত্যা মোটরসাইকেলে আগুন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দামোধরতপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন সাংবাদিকদের বি রু দ্ধে মি থ্যা মা ম লা র প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন সাংবাদিকদের বি রু দ্ধে মিথ্যা মা ম লা র প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন বাসাইলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হ ত্যা মোটরসাইকেলে আগুন চাঁদপুর বাজারে ভূয়া সাব-কন্ট্রাক্টর ও ইট চু রি ঘটনায় বিএনপি নেতাদের জড়ানোর অ ভি যো গ, প্রতিবাদ উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর খবর । আলীকদমে বিদ্যুতের সংকট: জনগণের ন্যায্য প্রশ্নের উত্তর কবে* ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে রাজশাহীতে প্রশাসনের অভিযান, জব্দ করা হলো একাধিক যানবাহন ফেসবুকে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অনশনসদৃশ অবস্থান; তালা ঝুলিয়ে উধাও প্রেমিক পরিবার

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হ ত্যা মোটরসাইকেলে আগুন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মোটরসাইকেলে আগুন

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।হত্যাকাণ্ডের পর নিহতের ব্যবহৃত মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয় ঘাতকরা।
বুধবার দিনগত রাত পৌনে ২টার দিকে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মুন্সী ওই গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,রাতে খাবার শেষে বাড়ির পূর্ব পাশের একটি ঘরে একাই ঘুমাতে যান সোহেল।তার স্ত্রী নুপুর বেগম সম্প্রতি সন্তান প্রসব করায় শাশুড়ি সেফালি বেগমের সঙ্গে পাশের অন্য ঘরে অবস্থান করছিলেন।

গভীর রাতে বাড়ির উঠানে হঠাৎ বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা ঘুম থেকে জেগে ওঠেন।ঘর থেকে বের হয়ে তারা দেখতে পান সোহেলের ব্যবহৃত মোটরসাইকেলটি দাউদাউ করে জ্বলছে।একই সময়ে উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সোহেল মুন্সীর মরদেহ।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,দুর্বৃত্তরা সোহেলকে ঘুম থেকে ডেকে বাইরে নিয়ে আসে।পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়।নিহতের শরীরের বিভিন্ন স্থানে গভীর কাটা জখম ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করছে পুলিশ।

হত্যা নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায়।স্থানীয়রা জানান,সোহেল সিডার চর এলাকা থেকে ভাঙারি মালামাল সংগ্রহ করে বিক্রি করতেন।এর আগে ২০২২ সালে বিদেশি মদসহ তিনি র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:বোরহান উল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো:কামরান হোসেন বলেন,হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।এ ঘটনায় কালুরগাঁও গ্রামে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট