1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাসাইলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দামোধরতপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন সাংবাদিকদের বি রু দ্ধে মি থ্যা মা ম লা র প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন সাংবাদিকদের বি রু দ্ধে মিথ্যা মা ম লা র প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন বাসাইলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হ ত্যা মোটরসাইকেলে আগুন চাঁদপুর বাজারে ভূয়া সাব-কন্ট্রাক্টর ও ইট চু রি ঘটনায় বিএনপি নেতাদের জড়ানোর অ ভি যো গ, প্রতিবাদ উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর খবর । আলীকদমে বিদ্যুতের সংকট: জনগণের ন্যায্য প্রশ্নের উত্তর কবে* ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে রাজশাহীতে প্রশাসনের অভিযান, জব্দ করা হলো একাধিক যানবাহন ফেসবুকে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অনশনসদৃশ অবস্থান; তালা ঝুলিয়ে উধাও প্রেমিক পরিবার

ভিডিও সংবাদ 👇👇

বাসাইলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাসাইলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক একটি সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে সেমিনারে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব ইশরাত জাহান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), ঢাকার ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ অ্যান্ড টেস্টিং (আইজিসিআরটি)-এর সিনিয়র সাইন্টিফিক অফিসার আশরাফুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হীরা মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান খান (তুহিন), উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা সবুজ মিয়া, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় বিসিএসআইআর প্রতিনিধিদল তাদের চলমান গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রমের ওপর বিস্তারিত তুলে ধরেন। স্থানীয় পর্যায়ে প্রযুক্তির উন্নয়ন ও সম্প্রসারণে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

পরে আগত অতিথিরা বিভিন্ন উদ্ভাবনের ওপর ভিত্তি করে স্থাপিত ১২টি স্টল পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট