1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নাটোরের বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

নাটোরের বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর কবির (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে সুদ ও চেক সংক্রান্ত প্রতারণার অভিযোগে এক আইনজীবীর বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী ও সর্বস্তরের জনগণ।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার বনপাড়া পৌরসভার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সুদের ফাঁদ ও চেক প্রতারণার মাধ্যমে সহজ-সরল মানুষকে জড়িয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে।ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, নাটোর জেলা আইনজীবী সমিতির সদস্য ও বড়াইগ্রাম উপজেলার হারোয়া গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে চড়া সুদের বিনিময়ে অর্থ লেনদেন করে পরবর্তীতে চেক সংক্রান্ত জটিলতা সৃষ্টি করে সাধারণ মানুষকে আইনি হয়রানির শিকার করছেন।মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী তাইজুল ইসলাম, আব্দুল মোতালেব, অপু, মো. সেলিম ও মো. মফিজ উদ্দিন। তারা বলেন, অভিযুক্ত আইনজীবীর কর্মকাণ্ডে বহু পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছে।
বক্তারা আরও বলেন, একজন আইনজীবীর মাধ্যমে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড সমাজে আইন পেশার মর্যাদা ক্ষুণ্ন করছে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এ বিষয়ে অভিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট টগর মুঠোফোনে জানান, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ইতোমধ্যে তাকে শোকজ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট