1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

উজ্জ্বল মন্ডল কালকিনি, মাদারীপুর

মাদারীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় মঙ্গলবার (০২/০৬/২৬ ইং) রাতভর জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক তিন থানা এলাকা হতে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ জন মাদককারবারী আটক করতে সক্ষম হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর মডেল থানাধীন পৌর ০৬ নং ওয়ার্ডের হরি কুমারিয়া লেঃ ফারুক সড়ক এলাকার হাফিজ টি স্টোর নামক দোকানের সামনের রাস্তা থেকে মিজানুর রহমান হাওলাদার ওরফে মেজর (৫৪), আরাফাত খান ও রুবেল মুন্সি (৪৯) নামক তিনজনকে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতদের কাছে ৫৪০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় যার আনুমানিক বাজারমূল্য ১,৬০,০০০ টাকা। আসামীদের সিডিএমএস যাচাই করে মিজানুর রহমান হাওলাদার ওরফে মেজর হাওলাদার এর বিরুদ্ধে ০৬ টি, আরাফাত খানের বিরুদ্ধে ০১ টি এবং রুবেল মুন্সীর বিরুদ্ধে আরো ০১ টি মামলার তথ্য পায় পুলিশ।

মাদারীপুর সদরে অভিযান শেষে গোয়েন্দা পুলিশের দলটি রাত আনুমানিক ১১.৩০ মিনিটের সময় ডাসার থানাধীন ভাঙ্গা ব্রীজ আটিপাড়ার মোতাহার মুন্সীর বাড়ীর সামনে ও আশেপাশের এলাকা থেকে তল্লাশি চালিয়ে মহসিন মাতুব্বর (৪০), এমারত ফকির (৫৫), রাজিব বেপারী (২৮), সিয়াম হাওলাদার (১৯), কামাল উদ্দিন (৫০), ইয়াছিন খান (২১), আকরাম হাওলাদার (২৬), শাকিল ফকির (২৭), হৃদয় কীর্তনীয়া (২৩), সম্রাট মাতুব্বর (৩২), রাব্বি হাওলাদার (২৪) ও সাইফুল ইসলাম (২৮) নামে মোট ১২ জনকে মাদকসহ আটক করে। আটককৃতদের কাছে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় যার আনুমানিক বাজারমূল্য ৬০,০০০ টাকা। ডাসার থানা কর্তৃক আটককৃতদের সিডিএমএস পর্যালোচনা করা হলে মহসিন মাতুব্বরের বিরুদ্ধে ০২ টি, এমারত ফকিরের বিরুদ্ধে ০৩ টি এবং রাজিব বেপারীর বিরুদ্ধে আরো ০১ টি মামলার তথ্য পায়।

রাত আনুমানিক ০৩.৪০ মিনিটের দিকে ডিবির অভিযানিক এই দলটি গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানাধীন গোপালপুর সরদার বাড়ি সোহেল সরদার (৩৮) এর বসতঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের বালিশের মধ্যে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট পায় যার বাজারমূল্য অনুমানিক ৬০,০০০ টাকা। অবাক করা তথ্য হলো, আটককৃত সোহেল সরদারের সিডিএমএস যাচাই করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো ১৪ টি মামলা রয়েছে বলেও জানা যায়।

০৩ জুন বুধবার আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানানো হয়, মাদারীপুর জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট