1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শরীফ ওসমান বিন সাদির উপর গুলিবর্ষণের প্রতিবাদে শার্শায় বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

শরীফ ওসমান বিন সাদির উপর গুলিবর্ষণের প্রতিবাদে শার্শায় বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল

যশোর শার্শা উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

যশোর শার্শা উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা

আজ ১৩ ডিসেম্বর, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-৮ আসনে ইনকিলাব পার্টির মুখপাত্র শরীফ ওসমান বিন সাদির উপর গুলিবর্ষণ করে হত্যার চেষ্টার ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শার্শা ইউনিয়ন বিএনপি ও জাতীয়তাবাদী যুবদল শার্শা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভ মিছিলটি শার্শা পার্টি অফিসের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদল শার্শা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-মামুন বাবলু।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা। তিনি বলেন, রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতার ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা গণতন্ত্রের জন্য হুমকি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, বকতিয়ার হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, সাইফুল আলম পিন্টু, আসাদুজ্জামান আসাদ, মুনতাসিম আজিম সাগর, আরঙ্গ, জনি মির্জা, পিন্টু, জিয়া, ছাত্রনেতা মেহেদী শাওন, বিপ্লব হোসেন, রিয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা একযোগে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক সহিংসতা বন্ধে প্রশাসনকে কঠোর হতে হবে। অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট