1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফুলগাজী প্রেসক্লাবের আহবায়ক কমিটি, সাহাবউদ্দিন আহবায়ক, রাজু-যুগ্ম আহ্বায়ক, রাহাত সদস্য সচিব - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ যেকোনো মূল্যে মিরপুর ব্রিজের কাজ শেষ করার নির্দেশ এমপি আব্দুল গফুরের। শান্তিগঞ্জে এক্স-রে সেবার উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ ভোলায় বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ। দোয়ারাবাজারে অনলাইন জুয়ার অভিযোগে আটক দুই জন। আলিম থেকে ফাজিল চালুর দাবি পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসায় বিদায় ও দোয়া মাহফিল বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

ভিডিও সংবাদ 👇👇

ফুলগাজী প্রেসক্লাবের আহবায়ক কমিটি, সাহাবউদ্দিন আহবায়ক, রাজু-যুগ্ম আহ্বায়ক, রাহাত সদস্য সচিব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

ফুলগাজী প্রেসক্লাবের আহবায়ক কমিটি,
সাহাবউদ্দিন আহবায়ক, রাজু-যুগ্ম আহ্বায়ক, রাহাত সদস্য সচিব

এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী।

ফেনীর ফুলগাজী উপজেলার সাংবাদিকদের অন্যতম প্ল্যাটফর্ম ফুলগাজী প্রেসক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

১৩ ডিসেম্বর (শনিবার) ফুলগাজী বাজারে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দৈনিক ফেনীর নিজস্ব প্রতিনিধি এম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্বান্ত গৃহিত হয়।

২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় ফুলগাজী প্রেসক্লাব,এ সংগঠনটি উপজেলার সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নবগঠিত ফুলগাজী প্রেসক্লাবের ১৫ সদস্যের আহবায়ক কমিটিতে নির্বাচিত হয়েছেন,দৈনিক স্টার লাইনের ফুলগাজী প্রতিনিধি সাহাব উদ্দিন আহবায়ক, যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার ফেনী’র প্রতিনিধি ও ফুলগাজী নিউজ টোয়েন্টিফোর’র সম্পাদক জহিরুল ইসলাম রাজু এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রাম ও দৈনিক নয়া পয়গামের প্রতিনিধি রবিউল আজিম চৌধুরী রাহাত।

কমিটির অন্য সদস্যরা হলেন মোঃ মোর্শেদ (দৈনিক ফেনী), মহি উদ্দিন সেজু (দৈনিক এবেলা), সাজ্জাদ হোসেন রাকিব (দৈনিক ফেনী), তনু সরকার (দৈনিক অজেয় বাংলা), মোঃ দেলোয়ার হোসেন ঝন্টু (দৈনিক অন্য দিগন্ত), কামরুজ্জামান পারভেজ মুন্না (সাপ্তাহিক জনপ্রিয়), সিরাজুল ইসলাম আরিফ (ফুলগাজী নিউজ ২৪), ইসমাইল মুজাহিদ (দৈনিক সোনালী কণ্ঠ), আজিমুল হক (দৈনিক বাংলার প্রতিচ্ছবি), ইমাম হোসেন আদর (ফেনীর প্রান্তর), মুহাম্মদ ইউনুস মোল্লা (আজকের খবর) ও আল-রাকিব সৌরভ (ফেনী সংবাদ)।

নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, ফুলগাজীতে সাংবাদিকতার মান উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং উপজেলার উন্নয়ন-অগ্রগতির সংবাদ জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

আগামীতে প্রেসক্লাবকে আরও সক্রিয় ও জনকেন্দ্রিক সংগঠনে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।ফুলগাজী প্রেসক্লাবের এই নতুন কমিটি গঠনকে স্বাগত জানিয়েছেন উপজেলার সাংবাদিকসহ সকল শ্রেনিপেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট