1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে জাতীয় স্মৃতিসৌধে বিএনপি ও অঙ্গসংগঠনের বড় শোডাউন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন পদ্মায় ৪৩ ঘণ্টা পর মিলল এসএসসি পরীক্ষার্থী আরাফাতের নিথর দেহ রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় জোরদারে প্রশাসকের নির্দেশনা পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা। ফেনীতে সংকটাপন্ন গৃহবধূ পারুল আক্তার জরুরি ভিত্তিতে ৫ ব্যাগ রক্ত প্রয়োজন, দেশবাসীর কাছে দোয়ার আকুতি রামেকে রোগীর চাপ চরমে: শয্যার তিনগুণ ভিড়, আইসিইউ সংকটে ঝুঁকিতে শিশুদের জীবন অভিনেতা রাহুলের মৃত্যু ঘিরে শোক আর উত্তেজনার মিশেল সামনে এলো ময়নাতদন্তের চাঞ্চল্যকর তথ্য সালিশে আশার আলো, মাঝপথে বাধা: পারিবারিক বিরোধ মীমাংসা বৈঠক মুলতবি মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম

ভিডিও সংবাদ 👇👇

মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে জাতীয় স্মৃতিসৌধে বিএনপি ও অঙ্গসংগঠনের বড় শোডাউন

শিশির আহমেদ ধামরাই (ঢাকা) 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

শিশির আহমেদ ধামরাই (ঢাকা) 

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন করে অঙ্গীকার ব্যক্ত করেছে ধামরাই থানা বিএনপি, ঢাকা জেলা যুবদল ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল। ১৬ই ডিসেম্বর মঙ্গলবার সকালে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এই কর্মসূচি পালন করে।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সকাল থেকেই ধামরাই ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে জড়ো হন। এতে পুরো এলাকা বিএনপি ও অঙ্গসংগঠনের স্লোগানে মুখর হয়ে ওঠে।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা। কিন্তু দীর্ঘদিন ধরে দেশে সেই গণতান্ত্রিক অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। বিএনপি অতীতের মতোই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে রয়েছে এবং থাকবে।

বক্তারা আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। সেই ধারাবাহিকতায় বিএনপি আজও গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে।

দলীয় সূত্রে জানা গেছে, এখনো পর্যন্ত ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি। হয়তো আগামী বৃহস্পতিবারের মধ্যেই বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তবে মনোনয়ন ঘোষণার আগেই জাতীয় স্মৃতিসৌধে এভাবে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে একটি বড় ধরনের শক্তি প্রদর্শন বা শোডাউন হিসেবে বিবেচিত হচ্ছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কর্মসূচির মাধ্যমে বিএনপি শুধু মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনই করেনি, বরং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের সাংগঠনিক সক্ষমতা, জনসমর্থন ও মাঠপর্যায়ের প্রস্তুতিরও একটি স্পষ্ট বার্তা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট