1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গীতিকার রাহমান তৈয়বের গানে জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ যেকোনো মূল্যে মিরপুর ব্রিজের কাজ শেষ করার নির্দেশ এমপি আব্দুল গফুরের। শান্তিগঞ্জে এক্স-রে সেবার উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ ভোলায় বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ। দোয়ারাবাজারে অনলাইন জুয়ার অভিযোগে আটক দুই জন। আলিম থেকে ফাজিল চালুর দাবি পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসায় বিদায় ও দোয়া মাহফিল বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

ভিডিও সংবাদ 👇👇

গীতিকার রাহমান তৈয়বের গানে জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

গীতিকার রাহমান তৈয়বের গানে জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা

দিলীপ কুমার দাশ
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ ।

তরুণ গীতিকার রাহমান তৈয়বের গানে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় গায়িকা ক্লোজআপ ওয়ান তারকা সালমা। রাহমান তৈয়বের কথা ও সুরে “রাখবো বিনি সুতায় বান্দিয়া” শিরোনামের এই গানে সঙ্গীতায়োজন করেছেন দেশের অন্যতম মিউজিক ডিরেক্টর ওয়াহিদ শাহীন।

২৬ ডিসেম্বর চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে গানের মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে।মিউজিক ভিডিওটি ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে।পার্বত্য চট্টগ্রামের আদিবাসী মডেল ব্যবহার করায় মিউজিক ভিডিওটি অন্যরকম মাত্রা পাবে ও দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গানটির প্রযোজনা প্রতিষ্ঠান। মিউজিক ভিডিওতে ডিরেকশন দিয়েছেন ‘দক্ষিণের সুর’ ইউটিউব চ্যানেলের কর্ণধার রাসেল শরিফ বিপ্লব।
অভিজিৎ শর্মা ও মুন্নার চিত্রগ্রহণে এবং ইমি প্রো এর কোরিওগ্রাফিতে গানের মডেল হিসেবে কাজ করেছেন মানসী, আদিবাসী-তুহি,উমায়,প্রো মায়,খিংমো এবং শান মারমা।

সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই দক্ষিণের সুর ইউটিউব চ্যানেলে এই গানটি রিলিজ দেয়া হবে।

উল্লেখ্য,রাহমান তৈয়বের বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।এর আগে তাঁর গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর ও কণ্ঠ শিল্পী এ এইচ তুর্য এবং এন এইচ আলভি সহ অনেকেই। তিনি গান লেখার পাশাপাশি একজন নাট্য নির্মাতাও বটে।রাহমান তৈয়বের কথা ও সুরে হালের ব্যস্ততম কণ্ঠশিল্পী কোনাল ও জনপ্রিয় গায়িকা তোশিবার কণ্ঠেও দু’টি গানের রেকর্ডিং হবার কথা রয়েছে।আগামী বছর এই গান দু’টি মুক্তি পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট