1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কাশিয়ানীতে মোকলেস মোল্যা নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

কাশিয়ানীতে মোকলেস মোল্যা নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

রাকিব শেখ, কাশিয়ানী উপজেলা প্রতিনিধি

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার  ফুকরা ইউনিয়নের তাড়াইল গ্রামে মোকলেছ মোল্যা (৪৩) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বুধবার ৩১ (ডিসেম্বর)  সন্ধ্যা ৬ ঘটিকার সময়  তারাইল গ্রামের নাজিরের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোকলেছ মোল্যা একই গ্রামের আবুল কালাম মোল্যা এর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মোকলেছ মোল্যা সন্ধ্যায় তারাইল বাজার থেকে সাকিব নামে এক স্থানীয় যুবককে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা নাজির কাজীর মোড় এলাকায় পৌঁছালে মোটর সাইকেলের গতিরোধ করে প্রতিপক্ষ ৪/৫ জন লোক। পরে মোটর সাইকেল চালক সাকিব ও আরোহী মোখলেস মোল্যাকে মারপিট করে। চালক সাকিব সেখান থেকে পালিয়ে যায়। এরপর মোখলেস মোল্যাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনা স্থলে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম বলেন, রাত ৮ টার দিকে মোখলেস মোল্যা নামে এক ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় নিয়ে আসে। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারনে এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট