1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শিবচরে ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩৬টি মোবাইল ও প্রাইভেটকার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মানুষের কল্যাণে বাবার পথেই এগোতে চান সম্ভাব্য মেয়র প্রার্থী মোফাজ্জল হোসেন বশির। ধামরাই উপজেলা পর্যায়ে “স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম ” অনুষ্ঠিত। নবাবপুরে সবুজ বিপ্লবের সূচনা, গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করলেন চেয়ারম্যান জহিরুল আলম উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাজীপুরের, শ্রীপুর, রাজেন্দ্রপুর হাইওয়ের সড়কের পাশে রোড দু র্ঘ ট না মৃ ত্যু হয়েছে। ফেনীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ে বৃক্ষরোপণের আনুষ্ঠানিক উদ্বোধন সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নকলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁ সাপাহারের আমের বাজারে স্বস্তি ফিরেছে, তবে বেড়েছে যানজট। চকরিয়ায় জনসভা ঘিরে উৎসবের আমেজ, প্রধান অতিথি তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি

ভিডিও সংবাদ 👇👇

শিবচরে ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩৬টি মোবাইল ও প্রাইভেটকার

এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার শিবচর (মাদারীপুর) 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার শিবচর (মাদারীপুর) 

মাদারীপুরের শিবচর উপজেলায় ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬টি মোবাইল ফোন, ১টি প্রাইভেটকার ও ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গত ২১ নভেম্বর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে শিবচর থানাধীন মাদারীপুর-শিবচর সড়কে যাত্রীবাহী একটি গাড়ি থামিয়ে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাত দল। ঘটনার পর ভুক্তভোগী শিবচর থানায় মামলা দায়ের করেন।মামলার তদন্তে নামে শিবচর থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সানাউল উদ্দিন কাদেরের নেতৃত্বে একাধিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকা ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো আল আমিন (৩৬), পারভেজ হোসেন ওরফে শ্রাবণ (৩০), আরিফ ইসলাম (২৩) এবং সবুজ হোসেন (৩৪)। তারা প্রত্যেকে সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে ডাকাতিতে ব্যবহৃত প্রাইভেটকারসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো ডাকাতির ঘটনায় লুট করা মালামাল বলে নিশ্চিত হওয়া গেছে।মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট