1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়া কাহালুতে সড়ক দুর্ঘটনায় নারী ভাইস চেয়ারম্যানের স্বামীর মৃত্যু, আহত ১ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা

ভিডিও সংবাদ 👇👇

বগুড়া কাহালুতে সড়ক দুর্ঘটনায় নারী ভাইস চেয়ারম্যানের স্বামীর মৃত্যু, আহত ১

দেলোয়ার হোসেন সহ- সম্পাদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে
accident of motorbike icon set

দেলোয়ার হোসেন সহ- সম্পাদক

বগুড়ার কাহালু থানাধীন মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি ৯ নং মালঞ্চা ইউনিয়নের ১ নং মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মঞ্জিলা বেগমের স্বামী বলে জানা গেছে।ঘটনাটি ঘটে গত ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ বিকাল আনুমানিক ৪টা ২০ মিনিটে। দুর্ঘটনাস্থল মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজার সংলগ্ন মালঞ্চা থেকে দুর্গাপুরগামী পাকা সড়ক।নিহত ব্যক্তি হলেন মোঃ মমতাজ সোনার (৭০), পিতা মৃত আখের মাহমুদ সোনার, সাং গুড়বিশা, থানা– কাহালু, জেলা– বগুড়া। এ ঘটনায় অপর একজন আব্দুর রাজ্জাক (৬২), মহারাজাই আবাসন প্রকল্প, থানা– কাহালু, জেলা– বগুড়া আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গুড়বিশা বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় আব্দুস সালাম (১৮), পিতা–শামসুল হক, সাং এরুলিয়া বাগানবাড়ি, থানা ও জেলা– বগুড়া, রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের একটি পালসার মোটরসাইকেল নিয়ে বগুড়ার দিক থেকে আসার সময় মোঃ মমতাজ সোনারকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বিকাল ৪টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত মোটরসাইকেল চালক সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।কাহালু থানা পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি অবগত আছেন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট