1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নূরে মদিনা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল, পুরস্কার বিতরণী ও নবীন বরণ অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল

ভিডিও সংবাদ 👇👇

নূরে মদিনা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল, পুরস্কার বিতরণী ও নবীন বরণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

নূরে মদিনা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল, পুরস্কার বিতরণী ও নবীন বরণ অনুষ্ঠিত

মো:জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি শেরপুর

নূরে মদিনা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণী ও নবীন বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা জুনায়েদ আল হাবিব জামি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম সূচনা করা হয়। এরপর মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছার মাধ্যমে নবীন বরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব জামি বলেন,
“দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে নূরে মদিনা মডেল মাদ্রাসা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত সমাজ গড়বে—এই লক্ষ্য নিয়েই আমাদের এই প্রতিষ্ঠান।”
তিনি আরও বলেন, অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলে মাদ্রাসার শিক্ষার মান দিন দিন উন্নত হচ্ছে। ভবিষ্যতে আধুনিক ও মানসম্মত দ্বীনি শিক্ষা বিস্তারে নূরে মদিনা মডেল মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সুধী সমাজ।
শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট