1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীতে স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় পড়ে এক নারীর মৃ ত্যু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীতে স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় পড়ে এক নারীর মৃ ত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

রাজশাহীতে স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় পড়ে এক নারীর মৃ ত্যু

অপু দাস |
রাজশাহী ব্যুরো প্রধান|
|১ জানুয়ারি ২০২৬ |

রাজশাহী রেলওয়ে স্টেশনে স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রুপা খাতুন (২৩)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী মো. অনিক ঢাকায় একটি ফার্নিচার প্রতিষ্ঠানে চাকরি করেন।

রাজশাহী রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, মো. অনিক স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। ট্রেন ছাড়ার সময় মো. অনিক আগে উঠে স্ত্রীকে হাত ধরে ওঠাতে চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত রুপা খাতুন তাঁর হাত থেকে ছুটে পড়ে যান এবং দুর্ঘটনার শিকার হন।

ঘটনাটি বুঝতে পেরে মো. অনিক তাৎক্ষণিকভাবে চলন্ত ট্রেন থেকে নেমে পড়েন। পরে ট্রেনটি স্টেশন ত্যাগ করলে আশপাশে থাকা যাত্রী ও রেলওয়ে কর্মীদের সহায়তায় আহত রুপা খাতুনকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, ঘটনাটি একটি দুর্ঘটনা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট