1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগর খোলপেটুয়া নদীতে বিশেষ কম্বিং অপারেশন,অবৈধ জাল অপসারণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগর খোলপেটুয়া নদীতে বিশেষ কম্বিং অপারেশন,অবৈধ জাল অপসারণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

শ্যামনগর খোলপেটুয়া নদীতে বিশেষ কম্বিং অপারেশন,অবৈধ জাল অপসারণ

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার(সাতক্ষীরা)

: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীতে ছোট মাছ ও জাটকা নিধনের ঘটনা বৃদ্ধি এবং অবৈধ কারেন্ট, বেহুন্দি ও মশারি জালের বহুল ব্যবহারের কারণে নদীর মৎস্যসম্পদ বিপন্ন হয়ে পড়েছে। এই সমস্যা মোকাবিলায় বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে শুরু হয়েছে বিশেষ কম্বিং অপারেশন, যা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চার ধাপে পরিচালিত হবে।শ্যামনগর উপজেলা মৎস্য অধিদপ্তর ও বুড়িগোয়ালিনী নৌ পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানের মূল উদ্দেশ্য নদী ও খালের অবৈধ জাল অপসারণ এবং মাছের প্রজনন সংরক্ষণ করা।অভিযানের প্রথম দিনেই নদীর বিভিন্ন অংশে উদ্ধার করা হয়েছে কয়েক’শ মিটার নিষিদ্ধ জাল। অভিযান চলাকালে মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশের সদস্যরা নদীর বাঁকে বাঁকে তল্লাশি চালাচ্ছেন। নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে এবং অবৈধ কার্যক্রম রোধ করা হচ্ছে।প্রশাসন বলেছে, নদীর অবৈধ বাঁধ, খুঁটি এবং অন্যান্য প্রতিবন্ধকতাও ধাপে ধাপে সরানো হবে।অভিযানের নেতৃত্ব দিচ্ছেন শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান।তিনি জানান, খোলপেটুয়া নদীতে দীর্ঘদিন ধরে অবৈধ জাল ব্যবহারের কারণে মাছের উৎপাদন কমেছে। আমাদের এই কম্বিং অপারেশনের লক্ষ্য নদী ও খালগুলোকে নিষিদ্ধ জালমুক্ত করা এবং ছোট মাছ সংরক্ষণ করা। অভিযানটি চার ধাপে সম্পন্ন করা হবে। শুধু জাল অপসারণ নয়, নদীর অবৈধ দখল ও প্রতিবন্ধকতাও ধাপে ধাপে সরানো হবে।তিনি আরও বলেন, নিয়মিত অভিযান এবং প্রশাসনের নজরদারি নদীর মৎস্যসম্পদ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ। স্থানীয় জেলেদের সঙ্গে সমন্বয় এবং সচেতনতা নিশ্চিত করা হচ্ছে। এই পদক্ষেপগুলো নদীর উৎপাদন ক্ষমতা পুনরুদ্ধারে সহায়ক হবে।বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান বলেন, নদীতে যারা নিষিদ্ধ জাল ব্যবহার করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খোলপেটুয়া নদী এবং এর খালগুলো সম্পূর্ণ জালমুক্ত এবং নিরাপদ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। আমরা চাই প্রতিটি জেলে নিয়ম মেনে মাছ আহরণ করে তাদের জীবিকা টেকসই করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট