1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে  দরিদ্র ও অসহায় রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে  দরিদ্র ও অসহায় রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) 

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নুরনগর  ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের জন্য  ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নূরনগর নবীণ সংঘ ক্লাব চত্বরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের উপস্থিতিতে এই মানবিক উদ্যোগের শুভ উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে জেলা তাঁতি দলের সাবেক সহ-সভাপতি জি এম আবু ইউসুফ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ এই ফ্রি অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আশেক এলাহি মুন্না, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভিন ঝর্ণা, সমাজসেবক মাস্টার এস.এম শামসুল হক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ডি এম মইনুদ্দীন লাভলু, সমাজসেবক নজরুল ইসলাম, মহাদেব চন্দ্রসহ স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা বলেন, ‘জরুরি মুহূর্তে রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছানো জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। কিন্তু অনেক মানুষই অর্থনৈতিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স ব্যবস্থা করতে পারে না। এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা সেই বাধা দূর করবে এবং দরিদ্র ও অসহায় মানুষদের জন্য বড় সহায়তা হয়ে উঠবে।উদ্যোক্তা হাবিবুর রহমান লিটন জানান, ‘আমার লক্ষ্য নূরনগরসহ আশপাশের এলাকায় যে কোনো জরুরি রোগীকে দ্রুত হাসপাতালের পথে পৌঁছে দেওয়া। অ্যাম্বুলেন্সটি ২৪ ঘণ্টা সচল থাকবে, এবং সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে। প্রয়োজন হলে রোগীকে নিকটস্থ উপজেলা বা জেলা হাসপাতালে নিরাপদে পৌঁছে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট