1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাণীনগরে রজব আলী ও শিল্পী খাতুন পেলেন আর্থিক সহায়তা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

রাণীনগরে রজব আলী ও শিল্পী খাতুন পেলেন আর্থিক সহায়তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

ফুজাইল মোহাম্মদ আল বেরুনী রাণীনগর উপজেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর রাণীনগরে আগুন লেগে ঘর-বাড়ি পুরে যাওয়া ক্ষতিগ্রস্থ মিরাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রজব আলীকে ১৫ হাজার টাকা এবং উপজেলা মহিলা দলের নেত্রী শিল্পী খাতুনকে ঘর নির্মাণের জন্য ২০ হাজার টাকা সহায়তা করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির উদ্যোগে ক্ষতিগ্রস্থ অসচ্ছল ও দুর্দিনে পাশেথাকা দলীয় দুই নেতা-নেত্রীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে তাদের এই সহায়তা প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মখলেছুর রহমান বাবু, একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল সরকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ম আহ্বায়ক সিরাজ-এ আলম সিরাজ, মিরাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুক্তার প্রমুখ।বক্তারা বলেন, বিএনপি সব সময় তৃণমূল নেতাকর্মীদের পাশে আছে এবং রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলীয় নেতাকর্মীদের জন্য মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমানে সামাজিক ও অর্থনৈতিক সংকটে অনেক নেতাকর্মী কঠিন সময় পার করছেন। এই আর্থিক সহায়তা তাদের মনোবল বাড়াবে এবং সাংগঠনিক কর্মকান্ড নতুন গতির সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেন তারা।এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট