1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

মিজানুর রহমান উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী

ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবতীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধায় বাইপাস স্টেশনের অদূরে পাটিকাবাড়ি এলাকায় রেললাইন থেকে তার লাশ উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ। রাত সাড়ে ১১টায় বিষয়টি সাংবাদিকদের অবহিত করে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করার কিছু সময় পর রেললাইনের পাশে নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।পরে তারা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।পুলিশ জানায়, নিহত নারীর পরনে ছিল হলুদ রঙের কামিজ, খয়েরি রঙের সালোয়ার এবং গায়ে গোলাপি রঙের একটি কম্বল। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে আসে। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), পাবনার সদস্যদের ডাকা হয়। তারা আঙুলের ছাপ সংগ্রহ করলেও পরিচয় শনাক্তে ব্যর্থ হন।তিনি আরও জানান, শেষ পর্যন্ত পরিচয় শনাক্ত করা না গেলে শনিবার মরদেহটি পাবনার আঞ্জুমান মফিদুলে দাফনের জন্য হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট