1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জবিতে হিজাব বিতর্ক শিবিরকে সিরাতাল মুস্তাকিমের পথে চলার পরামর্শ ছাত্রদল নেতার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

জবিতে হিজাব বিতর্ক শিবিরকে সিরাতাল মুস্তাকিমের পথে চলার পরামর্শ ছাত্রদল নেতার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার ঘটনায় উদ্ভূত ‘হিজাব বিতর্ক’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। তিনি শিবিরকে ‘ছলচাতুরি’ বাদ দিয়ে সঠিক পথে চলার পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

‘অন্যায়কে ধর্ম দিয়ে জাস্টিফাই করবেন না’

ফেসবুক পোস্টে ছাত্রদল নেতা হামিম লেখেন, “শিবিরকে বলব ছলচাতুরি বাদ দিয়ে সিরাতাল মুস্তাকিমের পথে চলুন। এভাবে ধর্মীয় অনুভূতির মুখোমুখি অন্যায়কে দাঁড় করাতে যে মেধা অপচয় করছেন, সে মেধা দিয়ে চাইলেই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব ছিল।” তিনি আরও যোগ করেন, অন্যায়কারীকে পোশাক দিয়ে জাস্টিফাই না করে এসব অন্যায় থেকে সরে আসা উচিত।

জকসু নির্বাচনে বহিরাগতদের আনাগোনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, “নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগত এনে নোংরামি করে নিজেদের জাত-পরিচয় বারবার চেনানোর প্রয়োজন নেই। বাংলা অভিধানে শিবির যেন মিথ্যাবাদী আর চুরির সমার্থক শব্দ না হয়ে যায়।

মঙ্গলবার সকালে জবির প্রধান ফটকের পাশে শিবিরের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মাহিমা আক্তারকে হেনস্তা করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ ওঠে। ভুক্তভোগী মাহিমা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। তিনি অভিযোগ করেন, হিজাব ও নিকাব পরিহিত অবস্থায় বাইরে থাকাকালীন তাকে পরিচয় জানতে চেয়ে জোরপূর্বক নিকাব ও মাস্ক খুলতে বাধ্য করা হয়।

শাখা শিবিরের সভাপতি ও ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, “আমার স্ত্রী প্যানেলের হয়ে বাইরে কাজ করছিলেন। ছাত্রদলের ধাক্কাধাক্কির জেরে পরিস্থিতির অবনতি হলে পুলিশ তাকে নিয়ে যায়, পরে ছেড়ে দেয়।”

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক জানান, বিষয়টি নজরে আসার সাথে সাথেই প্রশাসন থেকে সমাধান করে দেওয়া হয়েছে।

জকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদল ও শিবিরের এমন বাদানুবাদ সাধারণ শিক্ষার্থীদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট