1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে মানবসেবার মিলনমেলা:ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল শতাধিক মানুষ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে মানবসেবার মিলনমেলা:ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল শতাধিক মানুষ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বিক্রমপুর মানব কল্যাণ রক্তদান ফাউন্ডেশন।সংগঠনটির চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়।সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দিনব্যাপী এই কর্মসূচি চলে উপজেলার হলদিয়া বাজার মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।লাইফ এইড জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় ক্যাম্পটি পরিচালিত হয়।এ সময় স্থানীয় শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।চিকিৎসা সেবার মধ্যে ছিল সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ।একই দিনে হলদিয়া বাজারে অবস্থিত বিক্রমপুর প্রেসক্লাব ভবনের নিচে অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী মিলনমেলা।মিলনমেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো.নাঈম হাসান।সঞ্চালনায় ছিলেন মো. তামিম ও নাজমুল হাসান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মো.আতাউর রহমান খান ও মো.সুমন বেপারি।আরও উপস্থিত ছিলেন মো.কাউসার শেখ,মো.হাজী নজরুল হাওলাদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল।এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল রহিম দুলু,সফিকুল ইসলাম ও মো.কচি আহামেদ।বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালকরাও এতে যোগ দেন।বক্তারা বলেন,মানবসেবায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অপরিসীম।সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।অনুষ্ঠানটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট