1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পাচ্চর ওয়ালটন প্লাজায় পিঠা উৎসব অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

পাচ্চর ওয়ালটন প্লাজায় পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার শিবচর মাদারিপুর

শীতের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলতে মাদারীপুরের শিবচর উপজেলার পাচচর বাজারে অবস্থিত ওয়ালটন প্লাজায় অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ২০২৬। আজ রবিবার ১৮ জানুয়ারি সকাল থেকেই প্লাজা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন শুরু হয়।ওয়ালটন প্লাজার ম্যানেজার ইনচার্জ ইন্দ্রজিৎ রায়-এর তত্ত্বাবধানে আয়োজিত এই উৎসবে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়। ভাপা পিঠা, চিতই, পুলি, পাটিসাপটা সহ নানা রকম ঘরোয়া পিঠার স্বাদ নিতে ভিড় করেন ক্রেতা ও স্থানীয়রা।উৎসবে অংশ নিতে আসা ওয়ালটন প্লাজার সম্মানিত গ্রাহকরা এই ব্যতিক্রমধর্মী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। অনেকেই জানান, কেনাকাটার পাশাপাশি এমন সাংস্কৃতিক আয়োজন শীতের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। পরিবার পরিজন নিয়ে উৎসবে অংশ নিয়ে আনন্দ উপভোগ করতে দেখা যায় বিভিন্ন বয়সের মানুষকে।উৎসব চলাকালে ওয়ালটন প্লাজার কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহকদের আন্তরিকভাবে আপ্যায়ন করেন। পাশাপাশি আগত ক্রেতাদের মাঝে বিভিন্ন ধরনের পিঠা সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।আয়োজকরা জানান, গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা এবং বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যেই এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।শীতের সকালে পিঠার ঘ্রাণ, হাসি আর আনন্দে মুখরিত হয়ে ওঠে শিবচরের পাচর বাজার এলাকার ওয়ালটন প্লাজা প্রাঙ্গণ, যা স্থানীয়দের কাছে স্মরণীয় এক উৎসব হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট