1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় পিরোজপুর জেলা মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মানব কল্যাণ ফাউন্ডেশনের আত্মপ্রকাশঃ মানবসেবায় নতুন অঙ্গীকার ঘাটাইল দেওপাড়া থেকে ঢাকার চুলায় কাঠ-লাকড়ি ব্যবসায় স্বাবলম্বী দেওপাড়ার মানুষ  লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে এক কিশোরকে চেপে দিয়ে পালানোর সময় জনতার হাতে আ ট ক। সাটুরিয়ার পশ্চিম কাওন্নারা গ্রামে মাদকবিরোধী ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ৯ নং সাহস ইউনিয়ন বাসি বেধেছে জোট লিটন ভাইকে দিবে ভোট। বাসচাপায় ২ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু, ক্ষোভে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ পিরোজপুরে শিশুকে ধ র্ষ ণে র অভিযোগে প্রতিবেশী ৬০ বছরের বৃদ্ধা গ্রে ফ তা র। অসুস্থ এডভোকেট আবু মুছাকে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ

ভিডিও সংবাদ 👇👇

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় পিরোজপুর জেলা মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

সৈয়দ আল রাজী,জেলা প্রতিনিধি: পিরোজপুর

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে বিএনপি সবসময় তাদের পাশে ছিল ও থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সাবেক সভাপতি খাইরুল ইসলাম বাবু এবং স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ পিরোজপুরের সভাপতি, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ হাবিবুর রহমান।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রনি শেখ, সঞ্চালনা করেন  সাধারণ সম্পাদক মোঃ সোহেল শেখ। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নওশাদ শেখ, কার্যনির্বাহী সদস্য মোঃ মিজান শেখসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ও শ্রমিকরা।আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট