1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে নিরীহ যুবকের ঠুট কেটে নিল প্রতিপক্ষ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মানুষের কল্যাণে বাবার পথেই এগোতে চান সম্ভাব্য মেয়র প্রার্থী মোফাজ্জল হোসেন বশির। ধামরাই উপজেলা পর্যায়ে “স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম ” অনুষ্ঠিত। নবাবপুরে সবুজ বিপ্লবের সূচনা, গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করলেন চেয়ারম্যান জহিরুল আলম উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাজীপুরের, শ্রীপুর, রাজেন্দ্রপুর হাইওয়ের সড়কের পাশে রোড দু র্ঘ ট না মৃ ত্যু হয়েছে। ফেনীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ে বৃক্ষরোপণের আনুষ্ঠানিক উদ্বোধন সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নকলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁ সাপাহারের আমের বাজারে স্বস্তি ফিরেছে, তবে বেড়েছে যানজট। চকরিয়ায় জনসভা ঘিরে উৎসবের আমেজ, প্রধান অতিথি তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে নিরীহ যুবকের ঠুট কেটে নিল প্রতিপক্ষ

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ )

শান্তিগঞ্জে নিরীহ যুবকের ঠুট কেটে নিয়ে এক যুবককে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। আহত যুবকের নাম তাজিম মিয়া (৩৫)। তিনি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের শান্তিগঞ্জ বাজার সংলগ্ন ডুংরিয়া গ্রামের তাহির মিয়ার ছেলে । ঘটনাটি ঘটেছে শনিবার ২৪ জানুয়ারি দিবাগত রাত এশার নামাজের পর। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, তাজিম মিয়ার সাথে একই গ্রামের আব্দুল মনাফের ছেলে ওয়ারিছ আলী ও তাহার ছেলেদের সাথে পূর্ব বিরোধ চলে আসছিল। শনিবার রাতে তাজিম মিয়া বাড়ীর পাশের মসজিদ থেকে এশার নামাজ পড়ে বের হওয়ার পর পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় সস্ত্র নিয় ওৎ পেতে থাকা ওয়ারিছ আলী ও তাহার ছেলে সালামুন,মইনুল,রাহিমুল সহ অজ্ঞাতনামা কয়েকজন লোকের একটি সংঘবদ্ধ গ্রুপ তাজিম মিয়াকে চতুর্দিক থেকে ঘিরে হাত পা ও গলা চেপে ধরে জোরপূর্বক ভাবে চাকু দিয়ে ঠুট কেটে নেয় এবং তলপেটের নিচে, মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে লোহার রড ও রুইল দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হইলে মুমুর্ষ অবস্থায় তাজিম মিয়াকে মাটিতে ফেলে আঘাত করতে থাকে। সুর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্তিত হলে প্রতিপক্ষের লোকজন চলে যায়। পরে স্থানীয়রা মুমুর্ষ রক্তাক্ত অবস্থায় তাহাকে শান্তিগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অবস্থা গুরুতর হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাহার অবস্থা আশংখাজনক।
এ বিষয়ে তাজিম মিয়ার ভাই তাছকির মিয়া জানান, আমার ভাইকে রাতের আধারে একা পেয়ে প্রাণে হত্যার উদ্দ্যেশে যেভাবে চুরি দিয়ে ঠুট কেটে নিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন তা বর্বরতার যুগকেও হার মানায়। দুর্বৃত্তকারীদেরকে দ্রত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আইনশৃংখলা বাহিনীর উর্দ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান তাজিম মিয়ার পরিবারের লোকজন।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওলীউল্লাহ জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনী। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট