সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Title :
ফুটপাত ছাড়া মহাসড়ক নির্মাণে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা, নিরাপদ চলাচলের দাবিতে জনতার মানববন্ধন দুর্গাপুরের অবৈধভাবে সার পাচারকালে ভ্যানচালক সহ জনতার হাতে আটক রাজশাহীতে হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলায় অভিযুক্ত বেলাল হোসেন গ্রেপ্তার হবিগঞ্জে এসআরবি-৯, সিপিসি-৩ একজন ভুয়া ডাক্তারকে আটক করেছে।  ভয়াবহ যানজট মুক্ত কালিয়াকৈর বাইপাস আজ নেই কোন যানজট শান্তিতে যাত্রীরা সাটুরিয়ায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন গণপরিবহন বন্ধসহ শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান। দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহজাহানের মর্মান্তিক মৃত্যু। সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধার অভিযোগ; গোপনে গার্ড অব অনার হবিগঞ্জে সরকারী রাস্তা দখল, প্রতিবাদ করায় ৫ লাখ দিয়ে হত্যা করার হুমকি,জীবন বাঁচাতে সংবাদ সম্মেলন।  লৌহজংয়ে গোলশূন্য লড়াই শেষে টাইব্রেকারে নিউজ বাংলার বাজিমাত

নকলায় দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনামূল্যে সেবা পেলেন ৪৩৪ জন

  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

নকলায় দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনামূল্যে সেবা পেলেন ৪৩৪ জন

মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুরের নকলায় দিনব্যাপী বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসা ও বিভিন্ন স্বাস্থ্যসেবা পেয়েছেন ৪৩৪ জন। সাধারণ চিকিৎসা, মা ও শিশু স্বাস্থ্যসেবা, চর্মরোগের চিকিৎসা, শিশুদের খৎনা, রোগ নির্ণয়ের পরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাফিসহ নানা সেবা দেওয়া হয় এ ক্যাম্পে।
পাশাপাশি ২২ জনের মধ্যে বিতরণ করা হয় হুইলচেয়ার।
উপজেলার গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী বাজারে অবস্থিত আবদুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের উদ্যোগে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
আয়োজকদের দেওয়া তথ্যমতে, ক্যাম্পে ১৪০ জনকে সাধারণ স্বাস্থ্যসেবা, ৯২ জনকে মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং ১৫৫ জনকে চর্মরোগের চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া ২৫ শিশুর খৎনা সম্পন্ন করা হয়। পাশাপাশি বিনামূল্যে ১৪১টি ডায়াগনস্টিক পরীক্ষা ও ৩০টি আল্ট্রাসনোগ্রাফি করা হয়। এ সময় ২২ জনের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস সমিতি ও জেনারেল হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। প্রকল্প সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজার শরিফুল ইসলাম।
আয়োজকরা জানান, এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। অর্থাভাবে যেন কেউ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন,
সে বিষয়টি বিবেচনায় রেখে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews