
মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম
হারাধন চক্রবর্তী
মিরসরাই প্রতিনিধি:-
চট্টগ্রামের মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম। তাঁর যোগদানকে ঘিরে স্থানীয়দের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।
নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁর নেতৃত্বে মিরসরাই উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয়রা।
মিরসরাই উপজেলার উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়া, সাধারণ মানুষের সমস্যা সমাধান, সরকারি সেবার মান নিশ্চিত করা এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, মোহাম্মদ জাহিদুল ইসলামের নতুন কর্মস্থলের দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা। তাঁকে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।