মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Title :
নালিতাবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জোর, সহযোগিতার আশ্বাস পৌর প্রশাসকের কক্সবাজারে যাত্রীবাহী বাসে ১৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩ নান্দাইলে আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কোটালীপাড়ায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু আসন্ন বরকইট ইউনিয়ন পরিষদ নির্বাচন জনপ্রিয়তার শীর্ষে মোঃ আনোয়ার পারভেজ শিমুল ( এম বিএ) মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম সিংগাইরে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ধ্বংস ড্রেজার-পাইপ রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা:- জামিন পেলেন দুই সম্পাদক নরসিংদীর শিবপুর মোবাইল কোর্টে কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। ধামরাই পৌরসভা এলাকায় রিকশা চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে মানববন্ধন

কোটালীপাড়ায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

কোটালীপাড়ায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু

নৃপেন হালদার, উপজেলা প্রতিনিধি, (কোটালীপাড়া গোপালগঞ্জ)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। গত শনি ও রোববার উপজেলার দিঘলীয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অনিল বাড়ৈ নামে আরেক যুবক অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। মৃত মনোতোষ হালদার (৩৮) দিঘলীয়া গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে ও কৃষ্ণকান্ত বাড়ৈ(৩৪)একই গ্রামের গেদু বাড়ৈর ছেলে।
জানা গেছে, গত শুক্রবার ষষ্ঠী পূজার দিন রাতে দিঘলীয়া গ্রামের মনোতোষ হালদার, কৃষ্ণকান্ত বাড়ৈ ও অনিল বাড়ৈ মিলে মদ্যপান করেন।মদ্যপান করার পরে ওই তিন যুবক অসুস্থ হয়ে পড়লে এলাকার লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্বাস্থ্য কমপ্লেক্সে এই তিন যুবকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরবর্তীতে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার মনোতোষ হালদার ও রবিবার সোহরাওয়ার্দী হাসপাতালে কৃষ্ণকান্ত বাড়ৈ মারা যায়। মৃত কৃষ্ণকান্ত বাড়ৈর ভাই বিষ্ণু বাড়ৈ বলেন,দুর্গাপূজা উপলক্ষে কৃষ্ণকান্ত সহ তিনজন ডেকোরেটরের কাজ করতে পাশের গ্রাম খাগবাড়ি যায়। সেখানে গিয়ে কয়েকজনে মদ্যপান করে। মদ্যপানে কয়েক ঘন্টা পর অসুস্থ হয়ে আমরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করি। গত রবিবার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ব্যাপারে আমরা থানায় কোন অভিযোগ দায়ের করিনি। এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews