
সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
মোঃ হামিদুর রহমান, ভ্রাম্যমাণ (নওগাঁ) প্রতিনিধি:
‘Be a Handwashing Hero’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সঠিক নিয়মে হাত ধোয়ার উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাপাহার উপজেলা শাখার সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), প্রচার সম্পাদক মোকছেদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুল্লাহ প্রামাণিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আ. গাফফার, উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান (সেলিম) এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ব হাত ধোয়া দিবসের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে শিশু ওথ শিক্ষার্থীদের সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব।
স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দৈনন্দিন জীবনে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।