শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

মিরসরাইয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলা

  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৭৪ Time View

মিরসরাইয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব মেলা

হারাধন চক্রবর্তী
মিরসরাই প্রতিনিধি :::

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণ বিতরণ, সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান, চারা বিতরণ, বৃক্ষরোপণ এবং দুই দিনব্যাপী যুব মেলার আয়োজন করা হয়।
রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কবুতর উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলমের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা শুভ সূত্রধর, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, আইসিটি কর্মকর্তা মহিউদ্দিন জিলানী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল। এ সময় উদ্যোক্তাদের পক্ষে আরাফাতুল হাসান এবং আত্মকর্মীদের পক্ষে ইমাম হোসেন বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, যুবসমাজ একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় অগ্রযাত্রার মূল চালিকাশক্তি। আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করতে কারিগরি প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই। বেকারত্ব দূরীকরণে তরুণদের শুধু প্রচলিত চাকরির পেছনে না ছুটে সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষ পর্বে শ্রেষ্ঠ আত্মকর্মী হিসেবে ইমাম হোসেন এবং শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে আরাফাতুল হাসানসহ বিভিন্ন ক্যাটাগরিতে সফল তরুণদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে যুব ঋণের চেক, শিক্ষাগত সনদ এবং ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
আলোচনা সভা শেষে অতিথিরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং সেখানে শুরু হওয়া দুই দিনব্যাপী যুব মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews