শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

জনদুর্ভোগে নীরব থাকেননি, রাস্তায় নেমে এলেন আমজনতার আব্দুল জলিল কোম্পানি` > ফাইতংয়ে খানাখন্দে ভরা সড়ক নিজ উদ্যোগে সংস্কার করে যাতায়াত স্বাভাবিক করলেন তিনি

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৮০ Time View

`জনদুর্ভোগে নীরব থাকেননি, রাস্তায় নেমে এলেন আমজনতার আব্দুল জলিল কোম্পানি`
> ফাইতংয়ে খানাখন্দে ভরা সড়ক নিজ উদ্যোগে সংস্কার করে যাতায়াত স্বাভাবিক করলেন তিনি

এস এম মাহমুদুল করিম হাশেমী
লামা (বান্দরবান) উপজেলা প্রতিনিধি, দৈনিক প্রভাতী বাংলাদেশ।

যেখানে দায়িত্বশীলদের অবহেলা আর নিষ্ক্রিয়তায় দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা সড়কে ধুঁকছিল ফাইতংয়ের মানুষ, সেখানে আশার আলো হয়ে এগিয়ে এলেন একজনই — আমজনতার আব্দুল জলিল কোম্পানি।

কথায় নয়, কাজে প্রমাণ করলেন — জনগণের দুর্ভোগে পাশে থাকাই আসল দায়িত্ব, আসল নেতৃত্ব।

সোমবার (০২ নভেম্বর) দুপুরে নিজ উদ্যোগে ফাইতং ইউনিয়নের বিভিন্ন খানাখন্দে ভরা সড়ক ইট-বালু দিয়ে সংস্কারের কাজ শুরু করেন তিনি। এলাকার ব্রিক ফিল্ড মালিকগণের আন্তরিক সহযোগিতায় শুরু হওয়া এই কাজ এখন চলমান রয়েছে।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ফাইতং ইউনিয়নের প্রধান সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, কৃষকের পণ্যবাহী গাড়ি — সবাইকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বৃষ্টি হলেই কাদা-পানিতে একাকার হয়ে যেত পথ।

এমন দুঃসহ অবস্থা দেখে আর চুপ থাকতে পারেননি আব্দুল জলিল কোম্পানি। তিনি জানান, “ফাইতং ইউনিয়নে মানুষের সুখ-দুঃখ ভাগাভাগির মাঝখানে সাক্ষী হতে যখন পারি, তখন বুঝতে পারি আসল ভালোবাসা কী।”

তিনি আরও বলেন, “জনগণের দুর্ভোগে পাশে থাকাই আমি আমার দায়িত্ব বলে মনে করি। ফাইতং ইউনিয়নের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে থাকায় মানুষের যাতায়াতে চরম কষ্ট হচ্ছিল। আজ নিজের উদ্যোগে এবং এলাকার ব্রিক ফিল্ড মালিকগণের সহযোগিতায় রাস্তাটির মেরামতের কাজ শুরু করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। ফাইতং ইউনিয়নকে সুন্দর ও উন্নত করে গড়ে তুলতে আমরা একসাথে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”

তার এই সেবামূলক উদ্যোগের মূল লক্ষ্য একটাই — ঈদের আগে জনগণের ভোগান্তি কমানো এবং যাতায়াত সচল রাখা।

এলাকাবাসীর চোখে-মুখে এখন স্বস্তির হাসি। স্থানীয়রা বলছেন, জনপ্রতিনিধিরা যখন নীরব, তখন আব্দুল জলিল কোম্পানির এই উদ্যোগ ফাইতংয়ের মানুষের জন্য সত্যিই আশীর্বাদ হয়ে এসেছে। এমন মানবিক ও প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়েছে সর্বস্তরের জনগণ।

ফাইতংবাসীর প্রত্যাশা — এই ধারা অব্যাহত থাকলে অচিরেই লামা উপজেলার ফাইতং ইউনিয়ন হয়ে উঠবে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত জনপদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews