1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লামায় প্রকাশ্যে পাহাড় নিধন ক্ষমতাশীলদের তৎপরতায় শেষ হয়ে গেল বড় পাহাড়, নীরব জনপ্রতিনিধি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে চারা রোপণ জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড শ্রীপুর মডেল থানা মা দ ক দ্রব্য উ দ্ধা র অভিযান পরিচালনা করে একজন আ সা মী ধরেন পুলিশ।

ভিডিও সংবাদ 👇👇

লামায় প্রকাশ্যে পাহাড় নিধন ক্ষমতাশীলদের তৎপরতায় শেষ হয়ে গেল বড় পাহাড়, নীরব জনপ্রতিনিধি

আজিজুল হাকিম লামা (বান্দরবান) 
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

আজিজুল হাকিম লামা (বান্দরবান) 

বান্দরবানের লামা উপজেলায় প্রকাশ্যেই কেটে ফেলা হয়েছে একটি বড় পাহাড়। ৩নং ফাসিয়াখালি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পোড়ার ঝিরি রাস্তার পাশের পাহাড়টি প্রভাবশালী মহলের তৎপরতায় সম্পূর্ণভাবে কেটে শেষ করা হয়েছে। এতে মারাত্মক পরিবেশগত ঝুঁকি তৈরি হলেও বিষয়টি দেখেও নীরব ভূমিকা পালন করছেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা। স্থানীয় সূত্রে জানা যায়, লামা উপজেলার ৩নং ফাসিয়াখালি ইউনিয়নের পোড়ার ঝিরি এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কেটে মাটি ও বালু উত্তোলন করা হচ্ছে। সম্প্রতি এই পাহাড়টি সম্পূর্ণভাবে কেটে ফেলা হয়, যার ফলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু ক্ষমতাশীল ব্যক্তির প্রত্যক্ষ মদদে ও প্রভাব খাটিয়ে এই পাহাড় নিধনের কাজটি নির্বিঘ্নে চালানো হয়েছে। পাহাড় কাটার সময় পরিবেশ সংরক্ষণ আইন, বন আইন কিংবা প্রশাসনিক কোনো অনুমতির তোয়াক্কা করা হয়নি।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি। কেউ বিষয়টি এড়িয়ে গেছেন, আবার কেউ স্পষ্টভাবে কোনো বক্তব্য দিতে ব্যর্থ হয়েছেন, যা এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়িয়ে তুলেছে। পাহাড় কাটা বন্ধে সরকারের কঠোর নির্দেশনা ও পরিবেশ সংরক্ষণ আইন থাকলেও লামা উপজেলায় একের পর এক পাহাড় কেটে ফেলার ঘটনা ঘটছে। এর ফলে ভূমিধসের ঝুঁকি বাড়ছে, নষ্ট হচ্ছে বনজ সম্পদ, হুমকির মুখে পড়ছে স্থানীয় মানুষের জীবন ও জীবিকা।

এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নজরদারি দুর্বল থাকায় প্রভাবশালীরা সুযোগ নিয়ে পাহাড় ধ্বংস করছে। এখনই কার্যকর অভিযান না চালানো হলে ভবিষ্যতে বড় ধরনের পরিবেশগত বিপর্যয় ঘটতে পারে। এলাকাবাসী অবিলম্বে পাহাড় কাটা বন্ধে প্রশাসনের কঠোর অভিযান, দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশ রক্ষায় স্থায়ী নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট