1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাসাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক জামায়াতে যোগদান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

বাসাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক জামায়াতে যোগদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ও বিএনপি নেতা উত্তম কুমার সাহা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।​বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে বাসাইল উপজেলা জামায়াত কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ দলটিতে যোগদান করেন এবং যোগদান পরবর্তীতে দলটির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাসাইল-সখীপুর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খান, বাসাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আফজাল হোসেন, সহকারী সেক্রেটারি ফরিদ হোসাইন সহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।জামায়াতে যোগদান প্রসঙ্গে উত্তম কুমার সাহা বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই রাজনীতি শুরু করেন। বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজে তিনি ছাত্রদলের মনোনীত নাট্য বিষয়ক সম্পাদক এবং পরবর্তীতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ​গত ১৮ বছর রাজপথে সক্রিয় আন্দোলন করেছি। কিন্তু ৫ আগস্টের পর বিএনপির ভেতরে যে পরিমাণ কোন্দল এবং একে অপরের প্রতি অসহনশীলতা দেখেছি, তা আমাকে ব্যথিত করেছে। সেখানে সহনশীলতার অভাব বোধ করায় আমি জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।​তিনি আরও বলেন,আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা ছড়ানো হয়েছে যে জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুরা শাখা-সিঁদুর পরতে পারবে না বা চলাফেরা করতে পারবে না। মূলত অন্য দলগুলো এই ভয় দেখিয়ে হিন্দুদের পিছিয়ে রেখেছে। আমি মনে করি, ধর্ম যার যার, কিন্তু রাজনীতি সবার। জামায়াতে যোগ দিলেই কেউ মুসলমান হয়ে যায় না, আর না করলে হিন্দুত্ব হারায় না।তিনি জামায়াতে ইসলামীর শৃঙ্খলার প্রশংসা করে বলেন,এই দলে মুসলমান ভাইয়েরা যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তেমনি হিন্দু ভাইয়েরাও নিজ নিজ ধর্ম পালন ও গীতা পাঠ করেন। তাদের মূল শিক্ষা হলো ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। একজন মানুষ যখন নিজের ধর্মের প্রতি সঠিক জ্ঞান রাখে, তখন সে অন্যের সাথে খারাপ ব্যবহার করে না এবং দুর্নীতিতে জড়ায় না। মূলত এই নৈতিকতা এবং দুর্নীতিরোধের আদর্শে উদ্বুদ্ধ হয়েই আমি এই নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট