1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের গণসংযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মানুষের কল্যাণে বাবার পথেই এগোতে চান সম্ভাব্য মেয়র প্রার্থী মোফাজ্জল হোসেন বশির। ধামরাই উপজেলা পর্যায়ে “স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম ” অনুষ্ঠিত। নবাবপুরে সবুজ বিপ্লবের সূচনা, গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করলেন চেয়ারম্যান জহিরুল আলম উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাজীপুরের, শ্রীপুর, রাজেন্দ্রপুর হাইওয়ের সড়কের পাশে রোড দু র্ঘ ট না মৃ ত্যু হয়েছে। ফেনীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ে বৃক্ষরোপণের আনুষ্ঠানিক উদ্বোধন সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নকলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁ সাপাহারের আমের বাজারে স্বস্তি ফিরেছে, তবে বেড়েছে যানজট। চকরিয়ায় জনসভা ঘিরে উৎসবের আমেজ, প্রধান অতিথি তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি

ভিডিও সংবাদ 👇👇

বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের গণসংযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

নাটোর জেলা প্রতিনিধি: মোঃ আলমগীর কবির

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বড়াইগ্রামের জোনাইল বাজার এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।গণসংযোগ কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম, ৩নং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ মাহাবুবুল আলম, নায়েবে আমীর মাওলানা মোঃ আতাউর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা শাখার প্রকাশনা সম্পাদক মোঃ নাজমুল হাসান নয়নসহ অন্যান্য নেতাকর্মীরা।গণসংযোগ শেষে জোনাইল বাজারে অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মাওলানা মোঃ আব্দুল হাকিম বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার সকল ভোটারের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। তিনি নির্বাচিত হলে জোনাইল বাজার সংলগ্ন পুরাতন ব্রিজটি নতুনভাবে নির্মাণ করার প্রতিশ্রুতি দেন।এছাড়াও তিনি ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি ইনস্টিটিউট স্থাপনসহ এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তব্যে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শ, দেশের মূল্যবোধ রক্ষা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ, ধর্মীয় স্বাধীনতা এবং সকল ধর্মের মানুষের প্রতি সহনশীলতা ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট