1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফ্যাসিস্টদের সহযোগী তৌহিদের গ্রেফতার, ওরসের নামে অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী আটক

ভিডিও সংবাদ 👇👇

ফ্যাসিস্টদের সহযোগী তৌহিদের গ্রেফতার, ওরসের নামে অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

শাব্বীর আহমদ শিবলী বিশেষ সংবাদদাতা হবিগঞ্জ 

বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুরাদপুর গ্রামের তৌহিদ মিয়ার বাড়িতে ওরসের নামে অনৈসলামিক কার্যকলাপ, গানবাজনা বন্ধের ও তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ ২৯ জানুয়ারি বিকাল তিনটায় মুরাদ বাজার জামে মসজিদের সামন থেকে মিছিলটি বাজারের মূল সড়ক ঘুরে মসজিদের সামনে একত্রিত হয়। মার্কুলী বাজারের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইসমাইল হোসেনের সভাপতিত্ব করেন। সমাবেশে উলামায়ে কেরাম, স্কুল, কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীরা ও বিপুল সংখ্যক সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সে আওয়ামীলীগ এমপি আব্দুল মজিদ খানের একান্ত সহযোগী ফ্যাসিস্টের দোষর আওয়ামীলীগের নেতা কর্মীদের অর্থ দিয়ে ও বিভিন্নভাবে সহযোগিতা করেছে । যার প্রমাণ বিভিন্ন ছবি ভিডিও আমাদের হাতে আছে। এখন সে আওয়ামীলীগের পূণর্বাসনের সুযোগ করে দেয়ার চক্রান্তে এবং মুরাদপুর মার্কুলী বাজারের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে, মুসল্লিদের মাঝে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে ওরসের নামে অনৈসলামিক কার্যকলাপ, গানবাজনা,মুদ জুয়ার আসর জমিয়ে যুব সমাজের চরিত্র ধ্বংসের পাঁয়তারা করছে। যা মুরাদপুর মার্কুলী বাজার ও অত্র এলাকার মানুষ কখনোই করতে দিবে না।বক্তব্যরা বলেন, আওয়ামী দোষর এই ডেভিল কে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এবং ওরসের নামে অনৈসলামিক কার্যকলাপ বন্ধ করতে হবে। অন্যথায় যে কোন অপ্রীতিকর ঘটনার জন্য আইন শৃঙ্খলা বাহিনী দায়ি থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।বক্তব্য রাখেন মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা আবু তাহের আল হাবিবী, হাফেজ শায়খুল ইসলাম, মুজাহিদ আহমদ প্রমুখ উলামায়ে কেরাম ও সাধারণ মুসল্লি নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট