1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সুবেল প্রধানের নির্দেশনায় টঙ্গীতে ধানের শীষের প্রার্থী মনজুরুল করিম রনির সমর্থনে বিশাল শোডাউন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষনের ভিযোগে গ্রে ফ তা র ১ রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর দাবি চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আ সা মী সহ গ্রে ফ তা র ৪ জন। কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন গ্রে ফ তা র। লৌহজংয়ে বিএনপি নেতা কোহিনুর শিকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক। লৌহজংয়ে কোহিনূর শিকদার স্মরণে বিএনপির আবেগঘন সভা চন্দনাইশে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান*

ভিডিও সংবাদ 👇👇

সুবেল প্রধানের নির্দেশনায় টঙ্গীতে ধানের শীষের প্রার্থী মনজুরুল করিম রনির সমর্থনে বিশাল শোডাউন

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী:
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী:

গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. মনজুরুল করিম রনি-র ৪৩নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার জন্য আগমনকে কেন্দ্র করে টঙ্গীতে ব্যাপক শোডাউন ও মিছিল করেছে ৪৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল। টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক সুবেল প্রধানের নির্দেশনায় এই বিশাল মিছিল ও শোডাউন করা হয়।

আজ বুধবার বিকেলে আয়োজিত এই মিছিলে ৪৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

মিছিলে উপস্থিত থেকে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোখলেছুর রহমান এবং ৪৩নং ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন,৪৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মীর মোঃ নুর উদ্দিন,৪৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম, মোহাম্মদ রজব আলী, মোঃ সুমন মাদবর, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোঃ মঞ্জু মিয়া , নাজমুল ইসলাম, মাহবুব ফয়সাল,রিয়াদ, আমীর ও মোঃ ছোট সুমনসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পথসভায় বক্তারা বলেন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক সুবেল প্রধানের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ। আসন্ন নির্বাচনে গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী এম. মনজুরুল করিম রনিকে বিজয়ী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে যেকোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত।

বিশাল এই শোডাউনটি টঙ্গীর ৪৩নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। নেতা-কর্মীরা এসময় ধানের শীষের পক্ষে প্রচারপত্র বিলি করেন এবং সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট