1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ধানের শীষে ভোট দিন । ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, নীলফামারীতে তারেক রহমান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

ধানের শীষে ভোট দিন । ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, নীলফামারীতে তারেক রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

মোঃ মোকলেছুর রহমান (বাবু )স্টাফ রিপোর্টার:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নীলফামারীকে আধুনিক জেলা হিসেবে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ কৃষিজীবী, তাই কৃষি প্রধান এলাকা হিসেবে এখানকার প্রধান সমস্যা পানির সংকট। এই সমস্যার সমাধানের জন্য এই অঞ্চলের মানুষের প্রত্যাশা শনিবার তিস্তা মহাপরিকল্পনা। আপনারা ভোট দিন ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এই অঞ্চলকে মানুষ মঙ্গা এলাকা বলে থাকেন, কিন্তু বাস্তবে এটি তো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। এই জেলাকে আমাদের নতুন ভাবে সাজাতে হবে। এখানে উত্তরা ইপিজেড আছে এই ইপিজেডকে আরো গতিশীল করে তুলতে হবে, যাতে এই এলাকার মানুষ বেকারত্ব না থাকে। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে এখানে কৃষিজাত পণ্যভিত্তিক শিল্প কারখানা গড়ে তাোলা হবে এবং ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা দেয়া হবে, যাতে এই এলাকায় ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি করা হয় । তিনি আরো বলেন, বাংলাদেশ আমাদের কৃষি প্রধান দেশ এদেশের কৃষকদের বিনা সূদে ১০ হাজার টাকা করে ঋণ দেওয়া হবে।শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় নীলফামারীতে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনতার উদ্দেশ্যে তিনি বলেন, নীলফামারীতে চারটি সংসদীয় আসনে আমার চারজন প্রার্থী আছেন আগামী ১২ তারিখ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে আপনাদের। পরিশেষে সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আমাদের পরিকল্পনার কথা আপনাদের বলেছি, এখন আপনাদের পরিকল্পনা কি, সাধারণ জনতা বলেন ভোট দিব কিসে ধানের শীষে, (ধানের শীষ) তিনি সবার উদ্দেশ্যে স্লোগান দিয়ে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে আহবান জানান ।নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জাতীয়তাবাদী বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক। সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী-৩ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী, নীলফামারী-৪ আসনের বিএনপির প্রার্থী আব্দুল গফুর সরকার ও নীলফামারী-১ জোটের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এস এম সাইফুল্লাহ রুবেল এর সঞ্চালনায় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তাং-০৭-০২-২৬ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট