1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কিশোরগঞ্জ সদর- হোসেনপুর- ১@ আসনে রিকশা প্রতীককে সমর্থন দিল জামায়াত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা

ভিডিও সংবাদ 👇👇

কিশোরগঞ্জ সদর- হোসেনপুর- ১@ আসনে রিকশা প্রতীককে সমর্থন দিল জামায়াত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার 

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ১১ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদীকে রিকশা প্রতীকে চূড়ান্ত সমর্থন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার(৭ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ দলীয় জোটের সিদ্ধান্তে কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়াকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়। একই আসনে জোটের শরিক খেলাফত মজলিসের ঘড়ি প্রতীকের প্রার্থীও ছিলেন। তবে জোটগত সমঝোতা অনুযায়ী বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদীকে একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে এক সমাবেশে আল্লামা মামুনুল হকও তাকে সমর্থন দিয়ে যান।মুফতি হেদায়াতুল্লাহ হাদী বলেন, আগামী ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রিকশা প্রতীকে সমর্থন ও প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন বলেন, জোটের শরিক দলের জন্য আমরা এ আসনটি ছেড়ে দিলেও একক প্রার্থী নিয়ে অস্পষ্টতা ছিল। বর্তমানে কেন্দ্রীয় সিদ্ধান্তে আমরা রিকশা প্রতীকের প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদীকে সমর্থন দিয়ে প্রচারণা চালাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ক্বারী নজরুল ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিসের সদর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মোমেন শের জাহান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব রেজাউল হাসনাত নাহিদ, সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম হোসেন ও সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল প্রিন্সসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট