1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গাইবান্ধা সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মানুষের কল্যাণে বাবার পথেই এগোতে চান সম্ভাব্য মেয়র প্রার্থী মোফাজ্জল হোসেন বশির। ধামরাই উপজেলা পর্যায়ে “স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম ” অনুষ্ঠিত। নবাবপুরে সবুজ বিপ্লবের সূচনা, গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করলেন চেয়ারম্যান জহিরুল আলম উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাজীপুরের, শ্রীপুর, রাজেন্দ্রপুর হাইওয়ের সড়কের পাশে রোড দু র্ঘ ট না মৃ ত্যু হয়েছে। ফেনীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ে বৃক্ষরোপণের আনুষ্ঠানিক উদ্বোধন সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নকলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁ সাপাহারের আমের বাজারে স্বস্তি ফিরেছে, তবে বেড়েছে যানজট। চকরিয়ায় জনসভা ঘিরে উৎসবের আমেজ, প্রধান অতিথি তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি

ভিডিও সংবাদ 👇👇

গাইবান্ধা সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান বাবু গাইবান্ধা প্রতিনিধি: 

গাইবান্ধার সাঘাটা উপজেলার বারকোনা বাজার এলাকায় বিএনপি’র নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। আজ ৮ ফেব্রুয়ারি (রবিবার) দুপুরে ককটেল সদৃশ বস্তুটি দেখতে পাওয়ার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বারকোনা বাজার সংলগ্ন বিএনপি’র নির্বাচনী অফিসের সামনে একটি সন্দেহভাজন বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এটি ককটেল হতে পারে-এমন সন্দেহে দ্রুত চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বিষয়টি সাঘাটা থানা পুলিশকে জানানো হয়।খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে রাখে।পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় বিশেষজ্ঞ বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা পরীক্ষা-নিরীক্ষা শেষে ককটেল সদৃশ বস্তুটি নিরাপদভাবে উদ্ধার করে নিয়ে যায়।বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। কে বা কারা জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এই বস্তু রেখে গেছে, তা খতিয়ে দেখছে প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট