1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুরের কালকিনিতে বিএনপির জনসভা ধীরে ধীরে জনসমুদ্রে রূপান্তর। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুরের কালকিনিতে বিএনপির জনসভা ধীরে ধীরে জনসমুদ্রে রূপান্তর।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

উজ্জ্বল চন্দ্র মন্ডল, কালকিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার আজ ছিলো শেষদিন। সারাদেশে বিভিন্ন দলের চেষ্টা ছিলো চমকপ্রদ সভা-সমাবেশের আয়োজন করা।
এরই ধারাবাহিকতায় সোমবার (০৯/০২/২৬ইং) মাদারীপুর-৩ আসন কালকিনিতে বিএনপির মনোনীত এমপি প্রার্থী জনাব আনিসুর রহমান তালুকদার খোকনের সমর্থনে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দলটির শেষ নির্বাচনী জনসভার আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। বিকাল ৩ টার পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকরা দলে দলে মিছিল নিয়ে “ধানের শীষ” “ধানের শীষ” স্লোগানে কালকিনি শহরে প্রবেশ করতে থাকে। সময় বাড়ার সাথে সাথে পুরো কালকিনি দলটির কর্মী-সমর্থকে বিশাল জনসমুদ্রে পরিণত হয়ে যায়। জনসভার আয়োজিত স্থান সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে তিল ধারনের জায়গা ছিলো না এক পর্যায়ে।

জনসমুদ্রময় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী, জনাব আনিসুর রহমান তালুকদার খোকন ও তার পরিবারসহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ ও হাজারো কর্মী সমর্থক।

প্রধান অতিথির বক্তব্যে জনাব আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, বাংলাদেশকে টিকিয়ে রাখতে ও ৭১ এর চেতনা বজায় রাখার জন্য বিএনপির বিকল্প নেই। তাই তিনি সবাইকে “ধানের শীষ” মার্কায় ভোট দিয়ে বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান জানান। এসময় তিনি আরো বলেন, ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে আর হেরে গেলে বাংলাদেশও হেরে যাবে। কালকিনিবাসীকে তিনি জানান, যদি নির্বাচিত হতে পারেন তাহলে কালকিনি তথা মাদারীপুরের মানুষ যেন শতভাগ স্বাস্থ্যসেবা পায় সেটাই থাকবে তার প্রথম লক্ষ্য, এই কাজটিই সবার আগে করার ঘোষণা দেন তিনি।

উক্ত জনসভা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসময় পুরো কালকিনি প্রায় দুই শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ে ছিলো। নির্বাচন উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী ও বিজিবির টহল গাড়ি সার্বক্ষণিক নজরদারি চালায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট