1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নান্দাইলে শান্তিপূর্ণ ভোটে- বিএনপির ইয়াসের খান চৌধুরীর ঐতিহাসিক বিজয়...  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা

ভিডিও সংবাদ 👇👇

নান্দাইলে শান্তিপূর্ণ ভোটে- বিএনপির ইয়াসের খান চৌধুরীর ঐতিহাসিক বিজয়… 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

মোঃ এমদাদুল হক ভূইয়া নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ১৫৪ ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রাপ্ত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী সর্বাধিক ৮৫,৪৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী এ কে এম আনোয়ারুল ইসলাম চান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ফুলকপি প্রতীক নিয়ে পেয়েছেন ৭০,১৫২ ভোট।১২ ফেব্রুয়ারী- ২০২৬ (বৃহস্পতিবার) উৎসব মুখর পরিবেশে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। দিনশেষে কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স ও প্রয়োজনীয় সরঞ্জামাদি উপজেলা সদরে পৌঁছাতে শুরু করলে কন্ট্রোল রুম থেকে এক এক করে ১২১ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে
মোট ভোটার: ৩,৮১,২৭৪ জন। যার মধ্যে-:১,৯৫,৯৬৩ পুরুষ, ১,৮৫,৩০৪ মহিলা সহ হিজড়া ভোটার রয়েছে ৭ জন।মোট ১২১টি কেন্দ্রে সর্বমোট ১,৯৬,৯৬৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে বৈধ ভোট- ১,৯২,৩৫০টি এবং ৪,৬১৪টি ভোট বাতিল বলে গন্য করা হয়। শতকরা হিসাবে ভোটের হার- ৫১.৬৬%।নান্দাইলের সহকারী রিটার্নিং অফিসার ও সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত অত্যন্ত কঠোর ও বিচক্ষণতার সহিত তার তত্ত্বাবধানে নির্বাচনটি সম্পন্ন করেন।প্রতিটি কেন্দ্রে ১৩ থেকে ১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন। পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে সক্রিয় ছিলেন। তিনজন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্বে ছিলেন এবং প্রতিটি কেন্দ্র সিসিটিভির আওতায় এনে কেন্দ্রীয়ভাবে সার্বোক্ষণিক মনিটরিং করা হয়।বিচ্ছিন্ন দু-একটি তুচ্ছ ঘটনা ছাড়া সামগ্রিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ।এ আসনে মোট ৬ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী ‘ধানের শীষ’ প্রতীকে ৮৫,৪৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এবং এ কে এম আনোয়ারুল ইসলাম চান (বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, ফুলকপি) ৭০,১৫২হাসিনা খান চৌধুরী (স্বতন্ত্র, হাঁস) ৩০,২০৮মোঃ সাঈদুর রহমান (ইসলামী আন্দোলন, হাতপাখা) ৫,৫০১হাসমত মাহমুদ তারেক (জাতীয় পার্টি, লাঙ্গল) ৭৭৩মোঃ লতিফুল বারী হামিম (গণফোরাম, উদীয়মান সূর্য) ২৪৩ ভোট পেয়েছেন।
বেসরকারি ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন- “নান্দাইলের জনগণ আমাকে যে ভালোবাসা ও আস্থা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এই বিজয় আমার একার নয়, এটি নান্দাইলবাসীর বিজয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—দল-মত নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করব। শিক্ষা, প্রযুক্তি ও কর্মসংস্থান খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।তিনি আরও বলেন,নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা।উল্লেখ্য, ইয়াসের খান চৌধুরী তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী হিসেবে পরিচিত। তিনি সাবেক সংসদ সদস্য মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরীর ছেলে এবং নান্দাইল ও ঈশ্বরগঞ্জের সাবেক চারবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর ভাতিজা।ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেছেন।উপজেলার এক নারী ভোটার বলেন,সকালে এসে লাইনে দাঁড়িয়ে নির্বিঘ্নে ভোট দিতে পেরেছি। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।একজন প্রবীণ ভোটার জানান,অনেক বছর পর এত শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিলাম। আশা করি, নির্বাচিত সংসদ সদস্য আমাদের এলাকার উন্নয়নে কাজ করবেন।একজন তরুণ ভোটার বলেন,প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও কর্মসংস্থান এখন সময়ের দাবি। আমরা চাই নতুন এমপি তরুণদের জন্য কাজ করবেন, তার কাছে এটাই আমাদের প্রত্যাশা।ভোটগ্রহণ চলাকালে স্থানীয় পর্যবেক্ষক ও সাংবাদিকরা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণার পর পুরো নান্দাইলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট