1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে সাগরগামী জেলেদের দুর্যোগ ঝুঁকি হ্রাসে উপকরণ বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে সাগরগামী জেলেদের দুর্যোগ ঝুঁকি হ্রাসে উপকরণ বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার( সাতক্ষীরা) :

সাতক্ষীরার শ্যামনগরে সাগরগামী জেলেদের দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং নিরাপদ মৎস্য আহরণ নিশ্চিত করার লক্ষ্যে সুন্দরবন কোয়ালিশন এর উদ্যোগে এবং যুব ভিত্তিক সংগঠন সিডিও এর বাস্তবায়নে শ্যামনগর উপজেলার জেলেদের মাঝে গুরুত্বপূর্ণ নিরাপত্তা উপকরণ বিতরণ করা হয়েছে।১৬ ফেব্রুয়ারি সোমবার উক্ত উপকরণ বিতরণ করা হয়।উপকরণগুলোর মধ্যে ছিল জরুরি বার্তা পাওয়ার জন্য রেডিও, জীবন রক্ষাকারী বয়া এবং বিদ্যুৎসংকট মোকাবিলায় সোলার লাইট/সোলার সিস্টেম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব শামসুজ্জাহান কনক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব এস এম দেলোয়ার হোসেন, সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান,সিডিও’র সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান,ফিল্ড অর্গানাইজার আফজালুর রহমান, শিরিন সীমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলে প্রতিনিধিরা।উপকূলীয় এলাকা শ্যামনগরের অধিকাংশ জেলে জীবিকার তাগিদে গভীর সাগরে মাছ ধরতে যান। হঠাৎ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা বৈরী আবহাওয়ার কারণে তারা প্রায়ই ঝুঁকির মুখে পড়েন। সময়মতো আবহাওয়ার সতর্কবার্তা না পাওয়া এবং পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামের অভাব অনেক সময় প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়।এই বাস্তবতা বিবেচনায় রেখে জেলেদের সক্ষমতা বৃদ্ধি এবংদুর্যোগে প্রাণহানি কমানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে জেলেদের নিয়মিত আবহাওয়ার খবর নেওয়া,নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।তিনি এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।এই উদ্যোগ শুধু উপকরণ বিতরণ নয়; বরং এটি জেলেদের মধ্যে নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলার একটি প্রচেষ্টা। সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকায় টেকসই জীবিকা ও দুর্যোগ সহনশীল সমাজ গঠনে এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট