1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তালায় ২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মাহে রমজানের পবিত্রতা রক্ষায় প্রস্তুতিমূলক সভা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল

ভিডিও সংবাদ 👇👇

তালায় ২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মাহে রমজানের পবিত্রতা রক্ষায় প্রস্তুতিমূলক সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম উপজেলা প্রতিনিধি: তালা সাতক্ষীরা

সাতক্ষীরা তালায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  ও মাহে রমজান যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ ফেব্রুয়ারি)সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান।মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক,,তালা উপজেলা বিএনপি’র সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন সহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।প্রস্তুতি মূলক সভায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান জানান  জাতীয় চেতনার প্রতীক একুশে ফেব্রুয়ারির নিরাপত্তা ও মর্যাদার কথা বিবেচনা করে বিগত বছর গুলোর মতো এবারও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে। তিনি তালা উপজেলা সুনাম অক্ষুণ্ন রাখার স্বার্থে সমন্বয় কমিটি কর্তৃক গৃহীত সব কর্মসূচি সুষ্ঠুভাবে ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি মাহে রমজান উপলক্ষে উপজেলা উপজেলা মডেল মসজিদসহ সকল মসজিদে পবিত্রতা রক্ষা, তারাবির নামাজ, সাহরি ও ইফতারের সুষ্ঠু ব্যবস্থাপনা, এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন, এ সময় পানি, বিদ্যুৎ, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট