1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

ফেনীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

আজ ২৩/০২/২৫ তারিখ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, ফেনী-এ জেলা আইন শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন মুন্সী রফিকুল আলম মজনু এবং অধ্যাপক জয়নাল আবেদীন।

তাঁরা জেলার উন্নয়ন কার্যক্রমে আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মনিরা হক।

তিনি জেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সকল বিভাগের মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশনা প্রদান করেন।

একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সভায় অংশগ্রহণ করেন মান্যবর সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ফেনী ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।

তিনি জেলার স্বাস্থ্যসেবা পরিস্থিতি, হাসপাতালের চিকিৎসা সেবা, জরুরি বিভাগ পরিচালনা এবং জনস্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। স্বাস্থ্য খাতে বিদ্যমান চ্যালেঞ্জ ও তা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কেও তিনি মতামত প্রদান করেন।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির হালনাগাদ চিত্র তুলে ধরেন এবং আসন্ন সময়ের জন্য করণীয় নির্ধারণ করেন।

বিশেষ করে সামাজিক নিরাপত্তা, মাদক প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

বক্তারা বলেন, জেলার উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ অত্যন্ত জরুরি।

এ লক্ষ্যে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।
সভা শেষে জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট