1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময়। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা” ডিমলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। পদ্মায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র,মাওয়া এলাকায় ডুবুরি অভিযান অব্যাহত শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ফ্ল্যাট জালিয়াতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক কে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ আদালতের। শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিকের বাড়ীতে দূ/র্ধ/র্ষ চু/রি মার্কিন কারাগার থেকে মাদুরো দম্পতির আবেগঘন বার্তা আমরা অটল ও শান্ত আছি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির গোপন তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া জেলেনস্কির বিস্ফোরক দাবি শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আমিরাতে স্বর্ণের দামে বড় ধস উপচে পড়া ভিড় দুবাইয়ের জুয়েলারি দোকানগুলোতে

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময়।

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

লৌহজং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববী মিতু।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ।তিনি বলেন,লৌহজং উপজেলার সার্বিক উন্নয়নে সকল কর্মকর্তাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের সমস্যা ও চাহিদার বিষয় তুলে ধরেন।তারা অবকাঠামো উন্নয়ন,জনবল সংকট ও সেবার মান বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করেন।এ সময় কর্মকর্তারা দ্রুত এসব সমস্যা সমাধানে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।জবাবে এমপি আব্দুস সালাম আজাদ সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন,উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।

সভায় সহকারী কমিশনার (ভূমি) বাসির ছাত্তার বক্তব্য রাখেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহনিতা লস্করও বক্তব্য দেন।লৌহজং থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন।প্রকৌশলী কর্মকর্তা রেজাউল ইসলাম উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন।প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল পদ্দার খামার উন্নয়নের বিষয় উল্লেখ করেন।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলা কৃষি সম্প্রসারণ নিয়ে মতামত দেন।

পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মুহাম্মদ মনসুর হোসেন বিদ্যুৎ সেবার বিষয় তুলে ধরেন।জনস্বাস্থ্য প্রকৌশলীর সহকারী প্রকৌশলী সৈয়দ কামরুল ইসলাম পানি সরবরাহ নিয়ে কথা বলেন।মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকার নারীর উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।সমাজসেবা কর্মকর্তা উজ্জ্বল মুন্সী সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা বলেন।
শিক্ষা কর্মকর্তা এনায়েত রহমান শিক্ষা উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

লৌহজং সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শহিদুল রহমান শিকদার বক্তব্য দেন।হলদিয়া সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম শিক্ষার মান উন্নয়নের কথা বলেন।শিমুলিয়া ঘাট বন্দর কর্মকর্তা নিয়াজ মো:খান বন্দরের কার্যক্রম নিয়ে মতামত দেন।
এ সময় লৌহজং প্রেস ক্লাব সভাপতি শওকত হোসেন বক্তব্য রাখেন।সাধারণ সম্পাদক মানিক মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।মতবিনিময় সভাকে উপজেলা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট