1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টেকনাফ হ্নীলা বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং ও অভিযান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলার ফিলিং স্টেশনের তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ ফেনী জেলা পরিষদে নতুন নেতৃত্ব: প্রফেসর এম এ খালেকের নিয়োগে উচ্ছ্বাস, উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান নতুন উদ্যমে শাজাহানপুর থানা: তদন্তে দায়িত্ব নিলেন আকরাম আলী নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন পদ্মায় ৪৩ ঘণ্টা পর মিলল এসএসসি পরীক্ষার্থী আরাফাতের নিথর দেহ রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় জোরদারে প্রশাসকের নির্দেশনা পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা।

ভিডিও সংবাদ 👇👇

টেকনাফ হ্নীলা বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং ও অভিযান

মো:মোজাম্মেল হক স্টাফ রিপোর্টার কক্সবাজার
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজারে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে হ্নীলা বাজারে এ কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমামুল হাফিজ নাদিম।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির এবং হ্নীলা বাজারের ইজারাদার আবু বক্কর আল মাসুদসহ সংশ্লিষ্টরা।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা প্রদর্শন এবং নির্ধারিত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

এ বিষয়ে বাজারে কেনাকাটা করতে আসা এক ক্রেতা বলেন, “রমজানের সময় বাজারে প্রশাসনের এমন নজরদারি থাকলে ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াতে পারে না। এতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পায়।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, “পবিত্র রমজানকে সামনে রেখে যাতে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বাড়াতে না পারে, সে লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট