1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ এসআই মিনার আলী, নওগাঁয় সম্মাননা প্রদান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ এসআই মিনার আলী, নওগাঁয় সম্মাননা প্রদান

‎মোঃ আলমগীর কবির, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

‎পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) নির্বাচিত হয়েছেন মিনার আলী। এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজির পক্ষ থেকে তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নওগাঁ তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য তাকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
‎পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় এসআই মিনার আলী এ সম্মাননায় ভূষিত হয়েছেন। তার এই অর্জন সহকর্মীদের আরও দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশিংয়ে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
‎সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় এসআই মিনার আলী বলেন, এই স্বীকৃতি তার জন্য যেমন গর্বের, তেমনি বাড়তি দায়িত্বেরও। তিনি জানান, এটি একক অর্জন নয়; সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাধারণ মানুষের সহযোগিতার ফল। ভবিষ্যতেও সততা ও পেশাদারিত্বের সঙ্গে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
‎উল্লেখ্য, রাজশাহী রেঞ্জে কর্মরত পুলিশ সদস্যদের মধ্য থেকে পেশাগত উৎকর্ষ, সততা ও মানবিক দায়িত্ববোধের ভিত্তিতে নিয়মিত মূল্যায়নের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট