1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে বিদ্যুতের খুঁটি অপসারিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে বিদ্যুতের খুঁটি অপসারিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা)
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপের পর সড়কের মধ্যভাগ হতে বিদ্যুতের খুঁটি অপসারণ করা হয়েছে। ইউএনও’র নির্দেশনার পর স্থানীয় সরকার বিভাগ ও পল্লী বিদ্যুৎ সমিতি সোমবার উপজেলার পোড়াকাটলা-নীলডুমুর সংযোগ মধ্যভাগ থেকে উক্ত খুঁটি অপসারণ করে। এর আগে মধ্যভাগে বিদ্যুতের খুঁটি রেখে নির্মানাধীন সড়কের কাজ এগিয়ে নেয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখতে পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক সড়কের মধ্যভাগ থেকে বিদ্যুতের খুঁটি অপসারনের উদ্যোগ নেন।উপজেলার নীলডুমুর খেয়াঘাট থেকে পোড়াকাটলা পর্যন্ত বিস্তৃত উক্ত সড়ক ধরে প্রতিদিন হাজারও মানুষের পাশাপাশি শত শত ছোট যানবাহন চলাচল করে থাকে। মধ্যভাগ থেকে খুঁটি সরে যাওয়ায় যানবাহন ও মানুষ চলাচলের পথ বিস্তৃত হওয়ায় স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এধরনের আরও জনহিতকর কাজে অংশ নেয়ার অনুরোধ জানিয়েছে।
জানা যায় দীর্ঘদিন ধরে অবহেলিত নীলডুমুর-পোড়াকাটলা সংযোগ সড়কে সম্প্রতি কার্পেটিং এর কাজ শুরু হয়। তবে বিদ্যুতের একটি পোল রাস্তার মাঝ বরাবর থেকে যাওয়ায় রাস্তা কার্পেটিং হলেও তার ব্যবহার নিয়ে সমালোচনা শুরু হয়। এসময় ফান্ড না থাকার কারনে এলজিইডি কতৃপক্ষ উক্ত খুঁটি অপসারণের বিষয়টি উপেক্ষা করে। একইভাবে স্থানীয়দের কোন অভিযোগ না থাকার পাশাপাশি বাজেটগত সমস্যার দরুন পল্লী বিদ্যুৎ বিভাগও বিষয়টি এড়িয়ে যায়। পরবর্তীতে সাধারণ মানুষের মাধ্যমে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার রাস্তার সর্বোচ্চ ভাল ব্যবহার নিশ্চিত করতে দুই পক্ষকে নিয়ে বিদ্যুৎ এর উক্ত খুঁটি অপসারণের উদ্যোগ নেয়। পোড়াকাটলা গ্রামের এলাকাবাসী জানান, সড়ক নির্মানের দায়িত্বে থাকা এলজিইডি ও পল্লী বিদ্যুত বিভাগ বিষটি এড়িয়ে গিয়েছিল। তবে নির্বাহী অফিসারের ত্বরিৎ হস্তক্ষেপে এখন রাস্তা সম্পুর্ন চলাচলের উপযোগী হবে।উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক জানান তিনি বিষয়টি জানতে পেরে পল্লী বিদ্যুৎ এবং এলজিইডি কতৃপক্ষকে বিষয়টি নিরসনে যাবতীয় কার্যক্রম সম্পন্নের জন্য বলেছিলাম। তবে চিঠি তৈরী এবং সংশ্লিষ্ঠ দপ্তরে পৌছানোর ক্ষেত্রে কিছুটা বিলম্ব হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট