1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনী উপজেলা পরিষদ মিলনায়তন-এ মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

ফেনী উপজেলা পরিষদ মিলনায়তন-এ মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন; উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত ও জনসেবার মানোন্নয়নে একযোগে কাজের আহ্বান

ফেনী উপজেলা প্রশাসনের আয়োজনে ফেনী উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে সরকারি সেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জয়নাল আবেদীন বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি সকল দপ্তরের কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।”
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের কমর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন ইউনিয়নের সমস্যা, রাস্তাঘাট সংস্কার, সেচব্যবস্থা উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সম্প্রসারণ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ে সুপারিশ ও সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট দপ্তরসমূহকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান অতিথি সভার সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট